Israel-Palestine Conflict: অস্ত্রে-অর্থে না হলেও অনেক বড় দেশের থেকে শক্তিশালী! কীভাবে সুপার পাওয়ার ইজরায়েল
Israel-Palestine Conflict: ইজরায়েল ও হামাসের যুদ্ধ দশম দিনে পড়েছে সোমবার। উভয়পক্ষের হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে। হামাসের আক্রমণের জবাব দিতে গিয়ে ইজরায়েল গাজায় বোমাবর্ষণ করেছে। এই মুহূর্তে খুব ছোট দেশ হলেও ইজরায়েলকে বিশ্বের শক্তিশালী দেশগুলির মধ্যে গণনা করা হয়। তাদের অর্থনীতিও তুলনায় শক্তিশালী। কিন্তু কেন ও কিসের জন্য এত শক্তিশালী ইজরায়েল, দেখে নেওয়া যাক কারণগুলি।
ইজরায়েলকে অর্থনৈতিকভাবে খুবই শ ক্তিশালী দেশ হিসেবে বিবেচনা করা হয়। এর জিডিপি ২০২৩ সালে ৫৬৪ বিলিয়ন ডলার। মাথা পিছু আয় ৫৮০০০ ডলার। তুলনায় ফিলিস্তিন কাছেও আসে না। কারণ তাদের জিডিপি প্রায় ১৯ বিলিয়ন ডলার। তাদের মাথাপিছু আয়ও ইজরায়েলের তুলনায় অনেক কম, ৩৭৮৯ ডলার।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের প্রতিরক্ষা বাজেট প্রায় ২ লক্ষ কোটি টাকার অর্থাৎ ২৩.৪ বিলিয়ন ডলারের। এই বাজেট ইজরায়েলের মোট জিডিপির ৪.৫ শতাংশ। এই হিসেবের নিরিখে বিশ্বের প্রতিরক্ষা ব্যয়ে ইজরায়েলের অংশ প্রায় ১ শতাংশের মতো।
প্রতিরক্ষা .বাজেটের দিক থেকে ইজরায়েল অনেক দেশের পিছনে থাকলেও জিডিপির ভিত্তিতে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ ইজরায়েলকে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ করে তুলেছে। এক্ষেত্রে রাশিয়া, আমেরিকা, ভারত ও চিনের মতো বড় দেশগুলিও পিছিয়ে রয়েছে।
ইজরায়েলের অর্থনীতির সব তেকে বড় শক্তি হল রপ্তানি। আমেরিকা, চিন, ভারত, ব্রিটেন, জার্মানির মতো বড় দেশের সঙ্গে ইজরায়েলের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ইজরায়েল থেকে মুক্ত, হিরে, গয়না, সার, ইলেকট্রনিক্স উপাদান এবং অপরিশোধিত তেল রপ্তানি হয়। ভারত ইজরায়েলের অন্যতম বড় ব্যবসায়িক অংশীদার এবং দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি ১০ বিলিয়ন ডলারের বেশি। শুধু রপ্তানিই নয়, আমেরিকা-সহ অন্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে ইজরায়েলের সুসম্পর্ক রয়েছে।
ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। তাদেরকে বড় রকমের সাহায্য করে আয়রন ডোম। যা আকাশেই দেশের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও রকেটগুলিকে ভূপাতিত করে। এই অত্যাধুনিক ব্যবস্থাই তাদের দেশের নিরাপত্তার ঢাল। এর জন্য ইজরায়েল প্রায় ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। আমেরিকার সাহায্যে এটি তৈরি করেছে ইজরায়েল।
অন্যদিকে জনসংখ্যা ও আয়তনের দিক থেকে ইজরায়েল খুবই ছোট। তবে তারা সামরিক দিক থেকে খুবই শক্তিশালী। যে কারণে তারা প্রতিটি আক্রমণের জবাব দিয়ে থাকে। ইজরায়েলের বর্তমান জনসংখ্যা ৯৮ লক্ষ, যা কিনা উত্তরাখণ্ডের ১.১৪ কোটি থেকে কম। অন্যদিকে আয়তনের দিক থেকে ইজরায়েলের আয়তন ২২,১৪৫ বর্গ কিমি। যা কিনা মণিপুরের ২২,৩২৭ বর্গ কিমি থেকে ছোট।












Click it and Unblock the Notifications