Israel-Palestine Conflict: হামাসের কাছে কোনও মাথা নত নয়! স্পষ্ট হুঁশিয়ারি বেঞ্জামিন নেতানিয়াহু'র

Israel-Palestine Conflict: হামাসের কাছে কোনও ভাবে মাথা নত নয়! যুদ্ধবিরতি ঘোষণা করা হলে জঙ্গি সংগঠনের কাছে ইসরায়েল আত্মসমর্পণ করেছে বলে মনে হবে। ফলে যুদ্ধ চলবে বলেই জানাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। শুধু তাই নয়, হামাসের উপর যে আঘাত আরও বাড়বে বলেও মনে করা হচ্ছে।

কারণ নতুন করে ইসরায়েল ফোর্সের (Israel-Palestine Conflict) জন্যে সাধারণ মানুষকে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। অবিলম্বে কিছু শহর থেকে যাতে সাধারণ মানুষ সরে যায় সেই আবেদন রাখা হয়েছে। ইতিমধ্যে গাজার ভুখন্ডে ঢুকে পড়েছে ইসরায়েল ফোর্স। এয়ারস্ট্রাইকের পাশাপাশি হামাসের ঘাঁটি টার্গেট করে ইসরায়েল আর্মি লাগাতার হামলা চালাচ্ছে।

Israel-Palestine Conflict

চলছে মুহুর্মুহু বোমা বর্ষণ। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ইসরায়েল এবং হামাস যুদ্ধে (Israel-Palestine Conflict)। আর এই যুদ্ধে শুধু মাত্র গাজায় আট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় রয়েছে একাধিক শিশু। যুদ্ধে কয়েক হাজার মানুষ আহত। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এই অবস্থায় যুদ্ধ বন্ধের (Israel-Palestine Conflict) ডাক একাধিক দেশের। এমনকি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাষ্ট্রসংঘও। ভারতের তরফেও গাজায় সাধারণ মানুষের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অবিলম্বে যুদ্ধের রাস্তা থেকে সরে আসারও আবেদনও জানিয়েছে ভারত। তবে যুদ্ধবিরতি পথে ইসরায়েল কখনই হাঁটবে নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি সে দেশে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই এহেন বার্তা দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

বলেন, যুদ্ধবিরতি ঘোষণার অর্থ হবে হামাসের কাছে আত্মসমর্পণ। সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণের কখনই নয়। ফলে জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ (Israel-Palestine Conflict) চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাইবেলের প্রসঙ্গ তোলেন তিনি। বলে, বাইবেলে শান্তির কথার উল্লেখ আছে তেমনই যুদ্ধের প্রসঙ্গও রয়েছে। তবে এই যুদ্ধ আমরা শুরু করিনি। তবে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল জয় পাবে বলেও আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+