Israel-Palestine Conflict: যুদ্ধ আমরাই শেষ করব! হামাসকে চরম হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রীর
Israel-Palestine Conflict: ইসরায়েল এবং হামাসের যুদ্ধে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা! দু'পক্ষের যুদ্ধে এখনও পর্যন্ত ১৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আর এর মধ্যেই প্যালেস্টাইন জঙ্গি সংগঠন হামাসকে চরম হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu-এর।
তাঁর হুঁশিয়ারি, ইসরায়েল এই যুদ্ধ (Israel-Palestine Conflict) শুরু করেনি। কিন্তু অবশ্যই তা শেষ করবে। আর এরপরেই ৩ লাখ সেনাকে একত্রিত করার নির্দেশ প্রধানমন্ত্রী Netanyahu দিয়েছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, হামাসের উপর হামলা আরও তীব্র হয়েছে বলে জানা গিয়েছে।

এমনকি আগামীদিনে হামলা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ইসরায়েল এবং হামাস (Israel-Palestine Conflict)যুদ্ধের তিনদিন কেটে গিয়েছে। আকাশপথের পাশাপাশি স্থলপথেও হামাসের বিরুদ্ধে হামলা চলছে বলে জানা গিয়েছে।
টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী, ১৯৭৩ সালের ইয়োম কিপ্পুর যুদ্ধের (Israel-Palestine Conflict) পর এটাই সবথেকে বড় সমাবেশ হতে চলছে। সে সময় ইসরায়েল চার লাখ রিসার্ভ ফোর্সকে ময়দানে নামিয়েছিল। এই অবস্থায় ইজরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu দেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
আর সেখানে তিনি বলেন, যুদ্ধের পথেই হেঁটেছে দেশ। কিন্তু ইসরায়েল কখনই যুদ্ধ চায় না। তবে নৃশংস ভাবে আমাদের উপর হামলা হয়েছে। তবে ইসরায়েল কখনই যুদ্ধের পথে হাঁটেনি। তবে অবশ্যই এই যুদ্ধ তারা শেষ করবে বলে চরম হুঁশিয়ারি সে দেশের প্রধানমন্ত্রীর। তবে যেভাবে আমেরিকা ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে এজন্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, হামাসের হামলায় এখনও ২৩০০ এরও বেশি ইসরায়েলের নাগরিক আহত। ৭০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন আরও বলেন, হামাসকে এর দাম ভুগতে হবে। আর তা দীর্ঘ সময় ধরে তারা মনে রাখবে বলেও হুঁশিয়ারি।
#WATCH | Tel Aviv: Benjamin Netanyahu, Prime Minister of Israel says, "Israel is at war. We didn’t want this war. It was forced upon us in the most brutal and savage way. But though Israel didn’t start this war, Israel will finish it. Hamas will understand that by attacking us,… pic.twitter.com/82MbwjIaqf
— ANI (@ANI) October 9, 2023
অন্যদিকে হামাসের তরফেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্যালেস্টাইন জঙ্গি সংগঠনের হাতে বহু ইসরায়েলি নাগরিক বন্দি। হামলা বন্ধ না হলে পণবন্দি থাকা মানুষদের খুন করা হবে। আর এরপরেই বেশ কিছু দেহ উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications