Israel-Palestine Conflict: গাজায় শরণার্থী শিবিরে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হানা! ৫০ জনের বেশি মৃত্যু, দাবি হামাসের
Israel-Palestine Conflict: হামাসের বিরুদ্ধে ইজরায়েলের সামরিক অভিযান অব্যাহত। সংবাদ সংস্থা এএফপি এদিন জানিয়েছে,হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, একটি শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। তবে এব্যাপারে এখনও ইজরায়েলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রকের তরপে জানানো হয়েছে, ইজরায়েলি বিমান হানায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আবাসিক এলাকায় অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নিকটবর্তী ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক বলেছেন, সেখানে ৫০ জনের মৃত্যু হয়েছে।

প্রকাশিত একটি প্রতিবেটদনে বলা হয়েছে, গাজা শহরের উত্তরে অবস্থিত জাবালিয়া ক্যাম্পটি আটটি শরণার্থী শিবিরের মধ্যে সব থেকে বড়। ২০২৩ সালের জুলাই নাগাদ রাষ্ট্রসংঘ সেখানে একলক্ষ যোলো হাজারের বেশি শরণার্থীকে নথিভুক্ত করেছিল।
১৯৪৮ সালের যুদ্ধের পরে শরণার্থীরা এখানেই ক্যাম্পে বসতি স্থাপন শুরু করে। এলাকাটি ছোট হলেও, ঘনবসতিপূর্ণ। মাত্র ১.৪ বর্গ কিমি জুড়ে বিস্তৃত। এখানে বড় আকাশের আবাসিক ভবনও রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইজরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পরে রবিবার গাজায় সব থেকে বড় ত্রাণবাহী গাড়ি প্রবেশ করে। প্রায় তিন ডজন ট্রাক সেখানে যায় বলে জানা গিয়এছে। মানবিক কর্মীরা বলেছেন, সেখানে হাজার হাজার মানুষের সহায়তার অভাব রয়েছে। মৌলিক স্বাস্থ্যবিধিও সেখানে নেই।
গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, গাজায় মৃতের সংখ্যা আট হাজারে পেরিয়ে গিয়েছে। যাঁদের বেশিরভাগ মহিলা ও শিশু। অন্যদিকে ইজরায়েলি সেনা জানিয়েছে গাজায় তাদের স্থল অভিযানে দুই সেনার মৃত্যু হয়েছে।
আমেরিকার সেক্রেটারি অফ স্টে অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন উভয়ই ইজরায়েল ও ইউক্রেনকে সমর্থন করার জন্য বিলিয়ন ডলার সামরিক সহায়তার জন্য সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির কাছে আবেদন করেছেন।












Click it and Unblock the Notifications