Israel-Palestine Conflict: হামাসের নাম-চিহ্ন মুছে দেওয়া হবে, বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী
Israel-Palestine Conflict: ইজরায়েল-হামাস যুদ্ধের ষষ্ঠদিন। ঝড়ছে বিরামহীন রক্ত। এৎই মধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিমিন নেতানিয়াহু বুধবার এক বিবৃতিতে হামাস জঙ্গিদের নির্মূল করার কথা ঘোষণা করেছেন।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনি সন্ত্রাসবাদীদের সবার মৃত্যু নিশ্চিত। শনিবার হামাস ইজরায়েলের আকস্মিক হামলা শুরু করে। তারপর বুধবার প্রথমবারের জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামালকে নির্মূল করার কথা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, হামাসকে দায়েশের (ইসলামিক স্টেট গোষ্ঠী) মতো ধ্বংস করবেন তাঁরা।, ঠিক যেভাবে বিশ্ব দায়েশকে ধ্বংস করেছে। এর আগে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, তারা পৃথিবী থেকে হামাসকে নিশ্চিহ্ন করবেন।
এদিকে নেতানিয়াহু সাময়িকভাবে তাঁর রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে রেখেছেন এবং যুদ্ধের মধ্যে বিরোধী দলকে সরকারে অন্তর্ভুক্ত করেছেন। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টেজও নতুন জরুরি সরকারে অন্তর্ভুক্ত হয়েছেন।
রাষ্ট্রসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন প্রায় সাড়ে তিনলক্ষ মানুষ। বিবিসির খবরে বলা হয়েছে, হামাসের দখলে থাকা গাজা উপত্যকায় প্রায় তিনলক্ষ রিজার্ভ বাহিনী মোতায়েন করেছে ইজরায়েল।
এখনও পর্যন্ত ইজরায়েল ও হামাসের যুদ্ধে উভয়পক্ষের মৃত্যুর সংখ্যা ২১০০ ছাড়িয়ে গিয়েছে। তবে এই সংস্থা নিয়ে মতপার্থক্য রয়েছে। যার মধ্যে গাজা এলাকার প্রায় হাজার মানুষ রয়েছে। ইজরায়েলেও মৃতের সংখ্যাটা হাজারের বেশি।
ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইজরায়েলি বিমান হানায় প্রতি ঘন্টায় প্রায় ৫১ জন করে ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। গাজায় সাহায্যের অনুমতি দিতে এবং একটি নিরাপদ করিডর তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েল, রাষ্ট্রসংঘ এবং মিশরের সঙ্গে আলোচনা করছে। মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের এদিন ইজরায়েলে যাওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications