Israel-Palestine Conflict: ইজরায়েলের দ্বৈত হামলা হামাস ও হিজবুল্লার ওপরে! দুই জঙ্গি ও এক কমান্ডারের মৃত্যু

Israel-Palestine Conflict: হামাস ও হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে আপাতত বড় সাফল্য পেল ইজরায়েল। হামাসের সিনিয়র কমান্ডার আইমান নোফাল ইজরায়েলের বিমান বাহিনীর হামলায় মারা গিয়েছে। ইজরায়েলি সেনাবাহিনীর দাবি আয়মান হামাসের জেনারেল মিলিটারি কাউন্সিলের সদস্য ছিলেন। এছাড়া ইজরায়েলি সেনা হিজবুল্লার দুই জঙ্গিকেও হত্যার দাবি করেছে।

এই মুহূর্তে ইজরায়েল দুটি ফ্রন্টে যুদ্ধ করছে। একদিকে তারা গাজা উপত্যকা থেকে হামাসের হামলার জবাব দিচ্ছে। অন্যদিকে লেবানন থেকে হামলা চালানো হিজবুল্লা জঙ্গিদের জবাব দিতে বিমান হানা চালাচ্ছে।

ইজরায়েল

হিজবুল্লার তরফে স্বীকার করে নেওয়া হয়েছে তাদের সদস্যরা বিমান হামলায় মারা গিয়েছে। মৃতদের নামও জানিয়েছে হিজবুল্লা। তারা হল আব্বাস ফাইসি এবং মহঃ আহমেদ কাজিম। হিজবুল্লার তরফে একটি ভিডিও প্রকাশ করে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে দাবি করেছে। সেখানে দেখা যাচ্ছে একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ইজরায়েলের মেটুলা শহরে এই হামলা চালানো হয়েছে।

হামাস গাজা উপত্যকা থেকে পরিচালিত একটি সংগঠন। বিশ্বের অনেক দেশ এই সংগঠনটিকে জঙ্গি সংগঠন বলেই মনে করে। এই হামাস ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায়। স্থল ও আকাশ পথে হামলা চালায় তারা। যেখানে ১৪০০ ইজরায়েলির মৃত্যু হয়। পাশাপাশি তারা প্রায় ২০০ জনকে পণবন্দি করে গাজায় নিয়ে যায়।

এরপরেই গাজা উপত্যকার হামলা চালাতে শুরু করে ইজরায়েল। হামাসকে নির্মূল করার সিদ্ধান্ত ঘোষণা করে ইজরায়েল। এদিকে ইজরায়েল ও হামাসের যুদ্ধে বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। দুভাগে বিভক্ত আরব দেশগুলিও। আমেরিকা, ব্রিটেনের মতো দেশ ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে।

একদিকে যখন ইরান হুমকি দিচ্ছে গাজায় ইজরায়েলের হামলা বন্ধ না হলে গোটা বিশ্বের মুসলিম ও প্রতিরোধ শক্তি কেউ ঠেকাতে পারবে না। অন্যদিকে জর্ডন জানিয়েছে, তারা কোনও ফিলিস্তিনি শরণার্থীকে আশ্রয় দেবে না।

এদিকে ইজরায়েলের জন্য দ্বিচীয় বিমানবাহী রণতরী পাঠানোর পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলে গিয়ে পৌঁছেছেন। আমেরিকার দু হাজার সেনা মানবিক সহায়তা দিতে ইজরায়েলে পৌঁছেছে। অন্যদিকে গাজা উপত্যকায় মানবিক সহায়তা দেওয়ার অনুমতি দিয়েছে ইজরায়েল। মিশর থেকেও মানবিক সাহায্য পাঠানো হয়েছে।

তবে পণবন্দি সংকটে সমাধান হয়নি সেখানে। হামাসের তরফে আগে বলা হয়েছিল গাজায় হামলা বন্ধ করলে পণবন্দিদের মুক্তি দেওয়া হবে। সেই সময় ইজরায়েল জানিয়েছে, প্রথমে তারা হামাস জঙ্গিদের নির্মূল করবে, তারপর তারা পণবন্দিদের মুক্ত করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+