Israel-Palestine Conflict: গাজা থেকে সরে না গেলে...! ফিলিস্তিনি নাগরিকদের সতর্ক করল ইজরায়েল
Israel-Palestine Conflict: রবিবার ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধের ১৬ তম দিন। ইজরায়েল গাজা উপত্যকায় তাদের হামলা জোরদার করেছে। হামাসের বিরুদ্ধে চলছে বিমান হামলা। অন্যদিকে ভারত গাজায় মানবিক সাহায্য পাঠিয়েছে।
এই পরিস্থিতিতে অসামরিক নাগরিকদের যাতে বেশি ক্ষতি না হয়, সেজন্য ইজরায়েলর এখনও ফিলিস্তিনিদের উত্তর গাজা ছেড়ে দক্ষিণ দিকে যেতে নতুন করে সতর্কবার্তা দিয়েছে। ইজরায়েলি সেনাবাহিনীর জারি করা সতর্কবার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, যাঁরা এই নির্দেশ মানবেন না, তাঁদেরকে সন্ত্রাসবাদী সংগঠনের সাহায্যকারী বলে গণ্য করা হবে।

রয়টার্সের তরপে জানানো হয়েছে, ইজরায়েলি সেনাবাহিনীর দেওয়া কার্ড বার্তা ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং তাদের লোগো দ্বারা চিহ্নিত করা হয়েছে। এছাড়াও মোবাইল ফোনে অডিও বার্তার মাধ্যমে গাজা উপত্যকার মানুষের কাছে এই ধরনের বার্তা প্রচার করা হচ্ছে। তবে বিমান হামলার মধ্যে এখন উত্তর থেকে দক্ষিণে যাওয়া আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
ইজরায়েলি সেনাবাহিনীর বার্তায় বলা হয়েছে, উত্তর গাজায় উপস্থিতি জীবনকে বিপদে ফেলতে পারে। সেনাবাহিনী সাপ জানিয়েছেন, যদি কেউ উত্তর গাজা ছেড়ে দক্ষিণ দিকে না যায়, তাহলে তাকে সন্ত্রাসবাদী সংগঠনের সহযোহী হিসেবে চিহ্নিত করা হবে।
ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য হিসেবে বিবেচিত নয়, এমন লোকেদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো বা তাদের লক্ষ্যবস্তুতে হামলা করার কোনও উদ্দেশ্য তাদের নেই। ইজরায়েল এর আগে ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। যদিও ফিলিস্তিনিরা বলেছিল, তাদের বলা হয়নি, যে তারা যদি তা না করে, তবে তারা সন্ত্রাসবাদীদের সমর্থক হিসেবে বিবেচিত হতে পারেন।
এদিকে রয়টর্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা ছেড়ে দক্ষিণে চলে যাওয়া অনেক পরিবার বলেছে, তারা ইজরায়েলি বিমান হামলায় অনেক আত্মীয়কে হারিয়েছে।












Click it and Unblock the Notifications