Israel-Palestine Conflict: গাজায় ভূগর্ভস্থ সুরঙ্গে হামলা! হামাসের সিনিয়র কমান্ডারের মৃত্যুর দাবি ইজরায়েলের
Israel-Palestine Conflict: গাজার সব থেকে বড় শরণার্থী শিবির জাবালিয়ায় ভয়াবহ হামলার পরে সেখানকার জনগণের কষ্ট আরও বেড়েছে। মঙ্গলবার একের পর এক বিস্ফোরণের পরে ইজরায়েলের সেনাবাহিনী দাবি করে, ২৭ অক্টোবর হামলায় জড়িত হামাস কমান্ডারেরও শরণার্থী শিবিরে হামলায় মৃত্যু হয়েছে।
ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথান কনরিক্স বলেছেন, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় ইজরায়েলের লক্ষ্যবস্তু ছিল হামাসের সিনিয়র কমান্ডার ইব্রাহিম বিয়ারি। জোনাথান কনরিক্স বলেছেন, এই হামলায় ভূগর্ভস্থ সুরঙ্গে হামাসের অনেক যোদ্ধার মৃত্যু হয়েছে। বিয়ারির মতো অনেকেই এই সুরঙ্গ থেকেই অপারেশন চালাতো বলে দাবি করেছেন তিনি।

ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন, তারা ভূগর্ভস্থ টানেলের একটি নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করেছিলেন। যে কাণে আশপাশের অনেক বাড়ি ধসে পড়েছে, ক্ষতি এড়ানো যায়নি। আইডিএফ বলেছে, তারা হামলার পরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পর্যবেক্ষণ করেছে। এক্ষেত্রে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের স্পষ্ট পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক হামলায় মৃতের সংখ্যা ৫০ বলে জানিয়েছে। অন্যদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা ১৫০ বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে হামাসের সামরিক শাখা ইজেদিন আল-কাসিম ব্রিগেড এই হামলা নিয়ে কোনও বিবৃতি না দিলেও গাজায় ইজরায়েলি সেনাবাহিনীর জন্য কবরস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার রাষ্ট্রসংঘ বলেছে, গাজা উপত্যকা হাজার হাজার শিশুর কবরস্খানে পরিণত হয়েছে। রাষ্ট্রসংঘ বলেছে, মৃত শিশুর সংখ্যা কয়েক ডজন থেকে বেড়ে কয়েকশো, তারপরে খুব অল্প সময়ের মধ্যে হাজারে পৌঁছে গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications