Israel-Palestine Conflict: গাজায় ৫০০ টার্গেটে রাতভর বোমা ইজরায়েলের! মৃত্যু হামাসের সামরিক শাখার প্রধানের

Israel-Palestine Conflict: গাজা উপত্যকায় হামাস ও ইসলামিক জঙ্গি গোষ্ঠীর অন্তর্গত ৫০০ টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইজরায়েলের যুদ্ধ বিমানগুলি। এছাড়াও গোলন্দাজ বাহিনীও গোলাবর্ষণ করেছে। ইজরায়েলের হামলায় হামাসের সামরিক শাখার কমান্ডার ইন চিফের মৃত্যু হয়েছে। এছাড়া ডেপুটি কমান্ডার মহম্মদ আবু আলি আটক ইজরায়েলের হাতে।

হামাসের সঙ্গে সংঘর্ষে মৃত ইজরায়েলি সেনার সংখ্যা বেড়ে হয়েছে ৭৩। ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রকেরব তরপে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৩৮২ জনকে হাসপাতালে চিকিৎসা পরিবেষা দেওয়া হচ্ছে। অন্যদিকে ইজরায়েলের হামলায় গাজা উপত্যকায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। সেখানকার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে হামলায় ৭৮ টি শিশু-সহ অন্তত ৪১৩ জনের মৃত্যু হয়েছে। ২৩০০ জনের বেশি আহত হয়েছেন।

Israel-Palestine Conflict

ইজরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন, ইজারায়েলি বাহিনী গাজা উপত্যকার বাইরে সাত থেকে আটটি জায়গায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে প্রত্যাশার থেকে বেশি সময় লাগছে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

সোমবার ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় হামাস ও ইসলামিক জেহাদি জঙ্গি গোষ্ঠীগুলির অন্তত ৫০০ টি লক্ষ্যবস্তুতে ইজরায়েলের যুদ্ধ বিমানগুলির বোমা বর্ষণ করেছে। রাতে ইজরায়েলের সেনাবাহিনীর ফাইটার জেট, হেলিকপ্টারগুলি এবং কামানের মাধ্যমে গাজা উপত্যকায় হামাস ও ইসলামিক সন্ত্রাসবাদীদের লক্ষ্যবস্তুতে আঘাত করে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জঙ্গি সংগঠন হামাসের হামলার পরে ইজরায়েলকে নতুন করে সামরিক সাহায্য পাঠানোর কথা জানিয়েছেন। মার্কিন যুদ্ধ জাহাজ এবং যুদ্ধবিমানকে ইজরায়েলের কাছাকাছি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পেন্টাগন বলেছে তারা এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলিকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠাচ্ছে। ইউএস সেন্ট্রাল কমান্ড রবিবার বিকেলে নিশ্চিত করেছে যুদ্ধ জাহাজ ও বিমানগুলি তাদের নতুন পোস্টে যেতে শুরু করেছে।

শনিবার ভোর ছটার দিকে হামাসের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক সেকেন্ড আগে তেল আবিব জুড়ে সাইরেন বেজে ওঠে। তেল আবিবের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইডডি করতে যাওয়া মনোজ শানমুগাসুন্দরম এবং তাঁর বন্ধুরা আশ্রয় কেন্দ্রে ছুটে যান। তারপর থেকে তারা সেখানেই আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+