Israel-Palestine Conflict: হাসপাতালেও যুদ্ধ, হামাস জঙ্গি দমনে গাজায় অভিযান ইজরায়েলি সেনার
গাজার একমাত্র বড় হাসপাল অাল সাফিয়া। সেখানে শয়ে শয়ে রোগী ভর্তি। রক্তাক্ত অবস্থায় ভর্তি রয়েছেন শিশু থেকে মহিলা বৃদ্ধরা। প্রতিদিন মৃত্যুমিছিল হচ্ছে যে হাসপাতালে। সেই হাসপাতালেও যুদ্ধ। হামাস জঙ্গিরা হাসপাতালের ভেতরে অস্ত্র লুকিয়ে রেখেছে অভিযোগ করে অভিযান শুরু করেছে ইজরায়েলি সেনা।
হাসপাতালের ভিতেরে ইজরায়েলি সেনার এই অভিযান ঘিরে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। কীভাবে ইজরায়েলি সেনা হাসপাতালের ভেতরে অভিযান করতে পারে। যেখান অর্ধেক মৃতদের চিকিৎসা চলছে। ইজরায়েলি সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা গাজার হাসপাতালকে আগে থেকেই এই অভিযান সম্পর্কে জানিয়ে দিয়েছিল।

১২ ঘণ্টার মধ্যে হাসপাতালে সব অভিযান শেষ হয়ে যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু সেটা শেষ করা যায়নি। এখনও হাসপাতালে অভিযান চলছে। হাসপাতালের ভেতরে লুকিয়ে থাকা হামাস জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। কিন্তু তারপরেও তারা আত্মসমর্পণ করছে না।
ইজরায়েলি সেনা এই হাসপাতাল অভিযানের তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। তারা জানিয়েছে হাসপাতালের ভেতরে সদ্যোজাত সহ ২৩০০ জন রোগী এছাড়া চিকিৎসক এবং নার্স সহ কয়েক হাজার কর্মী রয়েছেন। তারমধ্যে এই ধরনের গোলাগুলি বর্ষণ করা হচ্ছে। যাঁরা প্রাণ বাঁচানোর কাজ করছেন হাসপাতালে তাঁদের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে।
হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নেই। জেনারেটরের জ্বালানিও কাজ করছে না। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। অ্যানেস্থেসিয়া ছাড়াই একাধিক রোগীর চিকিৎসা করা হচ্ছে। মর্গের ফ্রিজ কাজ করছে না। ফলে সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ইতিমধ্যেই মর্গে থাকা একাধিক দেহের গণকবর দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications