Israel-Palestine Conflict: গাজায় হাসপাতালে অস্ত্রভাণ্ডার লুকিয়ে রেখেছে হামাসরা, চাঞ্চল্যকর দাবি ইজরায়েলি সেনার
ইজরায়েলি সেনা গাজা থেকে হামাস জঙ্গিদের নিকেশ করতে মরিয়া। তারা দাবি করেছে হামাস জঙ্গিরা হাসপাতালের মধ্যে লুকিয়ে রেখেছে অস্ত্র। ইজরায়েলি সেনা ভিডিও শেয়ার করে দাবি জানিয়েছে অল রত্নাসিস হাসপাতালে লুকিয়ে রাখা হয়েছে অস্ত্রশস্ত্র।
হাসপাতাল এবং সেই চত্ত্বর দখল করে রেখেছে হামাস জঙ্গিরা। যাতে সেনাবাহিনী সেই জায়গা দখল করতে না পারে সেকারণে সেখানে অস্ত্র লুকিয়ে রেখেছে তারা। অস্ত্র লুকিয়ে রাখার জন্য নিরাপদ জায়গা এটি। ভিডিওতে দেখা গিয়েছে সুড়ঙ্গ দিয়ে সেই হাসপাতালে প্রবেশ করছে জঙ্গিরা।

দক্ষিণ ইজরায়েলি গ্রামে গত ৭ অক্টোবর তাণ্ডব চালিয়েছে হামাস জঙ্গিরা। প্রায় ১২০০ জনকে হত্যা করেছে তারা। ২৪০ জনকে পণবন্দি করে রাখা হয়েছে। এখনও পর্যন্ত ইজরায়েলি সেনার সঙ্গে সংঘর্ষে গাজায় ১১,০০০ জনের মৃত্যু হয়েছে। ইকতিমধ্যেই আল সিফা হাসপাতালের বাইরের এলকা দখল করে রেখেছে ইজরায়েলি সেনা। শ খানেক রোগী সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে শয়ে শয়ে রোগী চিকিৎসা চলছে। এদিকে হাসপাতালে শয়ে শয়ে রোগীর িচকিৎসা চলছে। হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন, হাসপাতালে মৃত ১৭৯ জন মৃত রোগীকে গণকবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। হাসপাতালে শয়ে শয়ে রোগী ভর্তি রয়েছেন। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল। গাজায় মৃত্যু মিছিল দেখা দিয়েছে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল গোটা দেশে।












Click it and Unblock the Notifications