Israel-Palestine Conflict: গাজায় শরণার্থী শিবিরে এয়ারস্ট্রাইক ইজরায়েলের, নিহত কমপক্ষে ৮০
হামাস জঙ্গি দমনে মরিয়া ইজরায়েল। হাসপাতালে হামলা চালানোর পর এবার শরণার্থী শিবিরকে টার্গেট করেছে তারা। গাজায় শরণার্থী শিবিরে এয়ারস্ট্রাইক করে ইজরায়েলি সেনা। গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরে হামলা চালায় তারা। ঘটনায় কমপক্ষে ৮০ জন মারা গিয়েছে।
হাজার হাজার প্যালেস্তানীয় এই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। গাজার দক্ষিণ দিকে প্রবল আক্রমণ শুরু করেছে ইজরায়েলি সেনা। কমপক্ষে ২৬ জন মারা গিয়েছেন ইজরায়েলি সেনার হামলায়। জাবালিয়ায় স্কুলে ক্যাম্প তৈরি করেছিল রাষ্ট্রপুঞ্জ সেখানেও হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। সেই হামলায় কমপক্ষে ৫২ জন মারা গিয়েছেন।

হামাস জঙ্গি নিধনে মরিয়া হয়ে উঠেছে ইজারায়েল। গত ২ দিন ধরে গাজার হাসপাতালে অভিযান চালিয়েছে তারা। ইজরায়েলের অভিযোগ গাজায় হাসপাতালের মধ্যে টানেল তৈরি করেছে হামাস জঙ্গিরা। হাসপাতালের ভেতরে অস্ত্রমজুত করে রাখা হচ্ছে যার জেরেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা। গতকাল গাজার হাসপাতালে বুল্ডোজার নিয়ে হাজির হয়েছিল ইজরায়েলি সেনা।
ইজরায়েলি সেনার আচরণের তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। মানবিকতার সব সীমা ইজরায়েল লঙ্ঘ করে চলেছে বলে অভিযোগ করেছে তাঁরা। শরণার্থী িশবিরে হামলারও তীব্র নিন্দা করেছে তারা। একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা। ইজরায়েলি সেনার হানায় লন্ড ভণ্ড গাজা। শিশু-বৃদ্ধ-মহিলাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। গোটা বিশ্ব এই নিয়ে ইজরােয়লের বিরুদ্ধে সরব হয়েছে তারপরেও তাদের থামানো যাচ্ছে না।












Click it and Unblock the Notifications