Israel-Palestine Conflict: ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি! ৫০ পণবন্দিকে মুক্তি দেওয়ার আশ্বাস

Israel-Palestine Conflict: গত সাত অক্টোবর থেকে চলে আসা যুদ্ধে বিরতি। ইজরায়েলের মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়ে, এব্যাপারে চুক্তিতে অনুমোদন দিয়েছে। সরকারের সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের পরে এব্যাপারে চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।

টাইমস অফ ইজরায়েলের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তিতে অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে চার দিনের যুদ্ধ বিরতিতে ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়া হবে। প্রকাশিত খবর অনুযায়ী, ৩৮ জন মন্ত্রী এই চুক্তিকে সমর্থন করেছেন। অন্যদিকে ডানপন্থী এবং ইহুদিবাদী দলগুলির প্রতিনিধিরা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করেছেন।

আবহাওয়া

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পরবর্তী সময়ে আরও তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত ইজরায়েলি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী হামাস প্রতিদিন ১২ থেকে ১৩ জন করে মোট ৫০ জন পণবন্দিকে মুক্তি দেবে। প্রসঙ্গত অক্টোবরে যুদ্ধ শুরুর পরে প্রথমবারের মতো ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

ইজরায়েল হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। ফিলিস্তিনি মহিলা ও নাবালকদের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তাদের বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দিতে কারাগার থেকে মুক্তি দেবে। পাশাপাশি ইজরায়েল গাজায় অতিরিক্ত জ্বালানি এবং মানবিক সাহায্য দিতে সম্মত হয়েছে।

ইজরায়েলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেখানকার সব নিরাপত্তা সংস্থা-আইডিএফ, শিন বোট, মোসাদ যুদ্ধবিরতিতে তাদের সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেশ কিছু শর্ত রেখেছেন বলে জানা গিয়েছে। এতে চার দিনের যুদ্ধ বিরতির পরে আরও পণবন্দির মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+