Israel-Palestine Conflict: মধ্যপ্রাচ্যে এবার উত্তর কোরিয়াও! হামাস কি কিম জংয়ের অস্ত্রে বলিয়ান, উঠছে প্রশ্ন

Israel-Palestine Conflict: সাত অক্টোবর হঠাইৎ হামাসের আক্রমণ। একের পর এক অন্তত ৫ হাজার রকেট নিয়ে হামলা। যা কিছু সময়ের জন্য ইজরায়েলকে ব্যাকফুটে ঠেলে দেয়। কিন্তু কোন অস্ত্র বলিয়ান হামাস সেই প্রশ্ন উঠছে বারে বারে। এব্যাপারে উত্তর কোরিয়ার নাম উঠে আসছে। দাবি করা হচ্ছে, হামাস যোদ্ধারা ইজরায়েলকে আক্রমণ করতে উত্তর কোরিয়ার পাঠানো অস্ত্র ব্যবহার করেছিল।

ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে, হামাস সম্পর্কে যে ভিডিও এবং অস্ত্র পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে উত্তর কোরিয়া ফিলিস্তিনিদের চরমপন্থীদের কাছে অস্ত্র বিক্রি করে। ইজরায়েলে হামলার পরে অনেক সামরিক বিশেষজ্ঞ অস্ত্র বিশ্লেষণও করেছেন। বিশ্লেষণ করেছেন দক্ষিণ কোরিয়ারক সামরিক গোয়েন্দা সংস্থার দুই বিশেষজ্ঞ।

Israel-Palestine Conflict

তাঁরা বলেছেন, হামাসের লোকেরা এফ-৭ রকেট চালিত গ্রেনেড ব্যবহার করেছে, যা কাঁধে রেখেই ছোঁড়া যায়। পাশাপাশি এটিকে সাঁজোয়া বাহিনীর বিরুদ্ধেও ব্যবহার করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, হামাসের কাছে উত্তর কোরিয়ার অস্ত্র দেখলে অবাক হওয়ার কিছু নেই।

৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হানাদারি আগে ২০২২-এর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হানাদারি চালায়। সেই যুদ্ধ এখনও চলছে। ইজরায়েলে হামলায় ব্যবহৃত অস্ত্রগুলিকে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্ত করা হচ্ছে, কারণ ইউক্রেনে হামলার সময়েও উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছি। যদিও উত্তর কোরিয়া সবসময় তা অস্বীকার করে এসেছে।

এখানে বলে রাখা ভাল হামাস ও উত্তর কোরিয়ার সম্পর্ক বেশ পুরনো। উত্তর কোরিয়ার সামরিক শাসক কিম জং বহুবার হামাসকে সমর্থন করেছেন খোলাখুলি। ইজরায়েল-ফিলিস্তিন ইস্যুতে উত্তর কোরিয়া পাঁচবছর আগেই ফিলিস্তিনকে সমর্থন করেছিল। এব্যাপারে হামাসের তৎকালীন মুখপাত্র ফিলিস্তিনিদের সমর্থনের জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছিলেন।

উত্তর কোরিয়া ইজরায়েলের সঙ্গে আমেরিকার নাম যুক্ত করে বলেছিল, তারাই বিশ্বের অশুভ সন্ত্রাসের নেতা। আৎ ইজরায়েলই পারমাণবিক অস্ত্রের একমাত্র অবৈধ অস্ত্রের মালিক। যার পিছনে আমেরিকার সমর্থন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+