মধ্যপ্রাচ্যে ২০০ হেলিকপ্টার নিয়ে কেরামতি ইরানের! অসামরিক লোকজনের কাছে অস্ত্র বিলি ইজরায়েলের
Israel-Palestine Conflict: ইজরায়েল-হামাসের যুদ্ধের মধ্যে ইরানের সেনাবাহিনী ২০০ হেলিকপ্টার নিয়ে কেরামতি শুরু করেছে। শুক্রবার ইরানের গণমাধ্যম এব্যাপারে তথ্য প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কার মধ্যে পূর্ব পরিকল্পকি কর্মসূচি অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এসফাহানে দুদিনের সামরিক মহড়া শুরু করেছে।
ইরানের সেনাবাহিনীর কমান্ডার আমির চেশাক ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে বলেছেন, এই মক ড্রিলের উদ্দেশ্য ইরানের শত্রুদের সতর্ক করা। এই মুহূর্তে ইজরায়েলের সেনাবাহিনী গাজায় প্রবেশ করেছে। তাদের সঙ্গে .হামাসের যুদ্ধ চলছে। ইরান প্রকাশ্যে হামাসকে সমর্থন করেছে।

ইরানের সেনাবাহিনী কূটকৌশল শুরু করার আগেই অবশ্য সেখানকার বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বিবৃতি দিয়ে ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইজরায়েল যদি গাজায় যুদ্ধাপরাধ বন্ধ না করে, তাহলে অন্য অনেক ফ্রন্টে তাদের যুদ্ধ করতে বাধ্য হতে পারে।
পাল্টা ইজরায়েলের তরপে তথ্য প্রকাশ করে বলা হয়েছে, হামাসের সদর দফতর গাজার বৃহত্তম হাসপাতালের নিচে অবস্থিত। এটি একটি যুদ্ধাপরাধ। ইজরায়েল বলেছে, হামাস ফিলিস্তিনিদের জীবন নিয়ে চিন্তা করে না। তারা শুধু ইজরায়েলকে ধ্বংস করার চিন্তা করে।
গাজা উপত্যকার বাসিন্দারা বলেছেন, শুক্রবার রাতে ইজরায়েল .তাদের সব থেকে বিপজ্জনক বিমান হামলা চালিয়েছে। এই হামলাগুলো আগেকার ২১ দিনে চালানো হামলার থেকে মারাত্মক ছিল। গাজা উপত্যকার বাসিন্দারা জানিয়েছেন, পূর্ব গাজার বিশেষ করে উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবির থেকে বিত লাহিয়া এবং বেইত হানুন পর্যন্ত অবিরাম বোমাবর্ষণ চলছে।
এদিকে ইজরায়েল-হামাস যুদ্ধের ২২ তম দিনে ইজরায়েলের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তারা হামাসের বিমান বাহিনীর প্রধান আবু রাকাবাকে হত্যা করেছে। আবু রাকাবা হামাসের ইউএভি, ড্রোন ও প্যারাগ্লাইডারের জন্য দায়ী। যে ৭ অক্টোবর গণহত্যার পরিকল্পনায় জড়িত ছিল। প্ল্যারাগ্লাইডারে ইজরায়েলে অনুপ্রবেশকারীদের সন্ত্রাসবাদী নির্দেশ এবং আইডিএফ চেকপয়েন্টে ড্রোন হামলার পিছনে ছিল এই আবু রাকাবাই।
অন্যদিকে হামাসের বিরুদ্ধে লড়াই করতে ইজরায়েল দক্ষিণ ইজরায়েলের শহর আশকেলনের বসবাসকারীদের মধ্যে অস্ত্র বিতরণ করেছে। এছাড়াও একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলের মানুয অস্ত্র লাইসেন্সের জন্য বিপুল আবেদনপত্র জমা দিয়েছেন।
ইজরায়েল-হামাসের মধ্যে চলতি সংঘর্ষে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রসংঘের প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে ভারত। জর্ডন গাজা উপত্যকায় অবাধ মানবিক প্রবেশাধিকারের প্রস্তাব এনেছিল, সেখানে হামাসের কোনও কথা উল্লেখ ছিল না। ইজরায়েলও হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইজরায়েলের বিদেশমন্ত্রী বলেছেন, তারা হামাসকে নির্মূল কর চান।












Click it and Unblock the Notifications