Israel-Palestine Conflict: ইজরায়েলের বিরুদ্ধে ভারতীয় মুসলিমরা রাস্তায় নামুন! আহ্বান প্রাক্তন হামাস প্রধানের
Israel-Palestine Conflict: ইজরায়েলের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন প্রাক্তন হামাস প্রধান খালেদ মাশেল। বর্তমানে তিনি নির্বাসিত। ফিলিস্তিনিদের পাশে থাকার আহ্বান জানিয়ে কাতার থেকে কেরলের মালাপ্পুরমের এক সম্মেলনে ভাষণ দিয়েছেন। সেখানেই তিনি ভারতীয় মুসলিমদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন।
প্রাক্তন হামাস প্রধান বলেছেন, প্রিয় ভাই-বোন-ছেলে-মেয়েরা। ফিলিস্তিনের জনগণ বিশ্বের কেন্দ্রস্থল দখল করেছে। আল্লা আকসা ও ফিলিস্তিনের সঙ্গে থাকুক। সাধারণ মানুষেরও রাজপথে থাকা উচিত। আগের যুদ্ধের কথা উল্লেখ করে মাশেল বলেছেন, তারা আগে ঔপনিবেশিক ব্রিটেনের বিরুদ্ধে এবং এখন ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলছে।

তাদের সম্প্রদায় এমন একটি জায়গায় বাস করার স্বপ্ন দেখে যা দখল করা যায়নি। বিশ্ব জুড়ে এর প্রতিবাদ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন প্রাক্তন হামাস প্রধান। জামাত-ই-ইসলামি হিন্দের যুব শাখা সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট কেরালার আয়োজিত সমাবেশে প্রাক্তন হামাস প্রধান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সেখানকার এক কর্মী দাবি করেছেন হামাস নেতার সঙ্গে যোগাযোগ করতে এক সপ্তাহ সময় লেগেছিল।
সংগঠকদের তরফে হামাস নেতাকে দীর্ঘ প্রতীক্ষিত ব্যক্তিত্ব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় সেই সমাবেশে। এছাড়াও তাঁকে স্বাধীনতা সংগ্রামের নেতা ও ইজরায়েলিদের জন্য চক্ষুশূল বলেও অভিহিত করা হয়। আরও বলা হয়, হামাস নেতা খালেদ মাশেলকে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত।
প্রাক্তন হামাস প্রধান খালেদ মাশেল মালাপ্পুরমে জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ৭ অক্টোবরে ইজরায়েলে হামলাকে মুসলিমদের জন্য পরিত্র বলে বিবেচিত আল-আকসা মসজিদের অস্তিত্ব রক্ষায় আক্রমণ বলে অভিহিত করেন। আরবি ভাষায় এই বক্ৃতা থাকলেও, এর বিষয় বস্তু পরে বর্ণনা করেন সলিডারিটি ইয়ুথ গ্রুপের কর্মীরা।
প্রাক্তন হামাস প্রধান খালেদ মাশেল হামলাকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন, সেই হামলায় অন্তত ১৪০০ ইজরায়েলবাসীর মৃত্যু হয়েছে। এছাড়াও ইজরায়েলি নাগরিকদের অপহরণ এবং ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে।












Click it and Unblock the Notifications