Israel-Palestine Conflict: মানবিকতায় নজির গড়ল ভারত, বিধ্বস্ত প্যালেস্তাইনে ত্রাণ সামগ্রি নিয়ে পৌঁছল বিমান
ইজরায়েলের সঙ্গে হামাস জঙ্গিদের সংঘাতের বলি হচ্ছেন ইজরায়েলের নিরিহ মানুষ। হাজারে হাজারে মৃত্যু হচ্ছে প্রতিদিন। নির্বিচারে হত্যা করা হচ্ছে শিশু-নারীদের। এই পরিস্থিতির তীব্র নিন্দা করেছে ভারত। একদিকে যখন ইজরায়েলে হামাস জঙ্গিেদর হামলার নিন্দা করেছে মোদী সরকার। আবার মানবিকতার খাতিরে প্যালেস্তাইনে ত্রাণ পাঠানো হয়েছে।
প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে হামাস জঙ্গীদের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ চলছে। হামাস জঙ্গিদের অতর্কিত হামলায় রীতিমতো চমকে গিয়েছিল ইজরায়েল। এই ঘটনার তীব্র নিন্দা করেছিল গোটা বিশ্ব। গাজা স্ট্রিপে অতর্কিতে হামলা চালিয়ে কয়েকশো ইজডরায়েলীকে পণবন্দি করে রেখেছে হামাসরা।

হামাস জঙ্গিদের খতম করতে মরিয়া হয়ে উঠেছে ইজরােয়ল। লাগাতার রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল সেনা। নেতানিয়াহুকে ভারত সমর্থন জানালেও প্যালেস্তাইনে হত্যালীলা সমর্থন করেনি ভারত। সাধারণ মানুষের উপর এইভাবে রকেট হামলা চালানোর তীব্র নিন্দা করেছে মোদী সরকার।
প্যালেস্তাইনে বিধ্বস্ত মানুষের জন্য মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে ভারত। বায়ুসেনারক বিশেষ বিমান মেডিকেল সরঞ্জাম নিয়ে মিশর থেকে প্যালেস্তাইনে পৌঁছেছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৬.৫ টন মেডিকেল সরঞ্জাম এবং ৩২ টন বিপর্যয় কেন্দ্রীক সামগ্রি নিয়ে মিশর থেকে রওনা হয়েছে ভারতীয় বায়ুসেনার কার্গো বিমান। তার মদ্যে রযেছে চিকিৎসার সামগ্রি, ওষুধ, তাঁবু, স্লিপিং ব্যাগ, ত্রিপুল, স্যানিটারি সামগ্রি, জিওলিন ট্যাবলেটসহ একাধিক সামগ্রি নিয়ে রওনা হয়েছে।












Click it and Unblock the Notifications