Israel-Palestine Conflict: রক্তক্ষয়ী সংঘর্ষে মেতেছে দুই দেশ, ইজরায়েলের সব বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া

এক যুদ্ধ শেষ হতে না হতেই আরেক যুদ্ধ। ইজরায়েলর উপর রকেট হামলা প্যালেস্তাইনের। একের পর এক রকেট ধেয়ে আসছে। ইতিমধ্যেই প্যালেস্তাইনের ৩০০ জনের বেশি মারা গিয়েছেন। প্যালেস্তাইন লাগাতার রকেট হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইজরায়েল।

পরিস্থিতির কথা বিবেচনা করে এয়ার ইন্ডিয়া ইজরায়েলগামী সব বিমান বাতিল করেছে। ইজরায়েলের ২০টি জায়গায় হামাস জঙ্গিরা ইজরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দুই ইজরায়েলি সেনাকে বন্দি বানিয়ে ফেেলছে হামাসরা। ইজরায়েলের একাধিক জনবসতি এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। বহুবাড়ি ঘর রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছে।

Israel-Palestine Conflict:

এখনও থামেনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তারই মাঝে আবার মধ্যপ্রাচ্যের দুই দেশে শুরু হয়ে গিয়েছে সংঘর্ষ। একের পর এক রকেট হামলা ইজরায়েলে। প্যালেস্তাইন থেকে মুহূর্মুহু ধেয়ে আসছে রকেট। হামাস জঙ্গিরা ঢুকে পড়েছে ইজরায়েলে। চোখের সামনে গুঁড়িয়ে যাচ্ছে বাড়িঘর। বাসিন্দাদের বাঙ্কারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইজরায়েলের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এখনও পর্যন্ত ৩০০ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইজরায়েলের একাধিক রাস্তায় ইজরায়েলি সেনার সঙ্গে গুলিবিনিময় হচ্ছে হামাস বাহিনীর। পাল্টা গাজাতেও রকেট হামলা চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের ২০িট জায়গায় রাতভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরায়েল। বন্ধ করে দেওয়া হয়েছে খাবার এবং জ্বালানি সরবরাহ করে দিয়েছে ইজরায়েল।

ইজরায়েলের একাধিক জায়গায় হামলা চালাতে শুরু করেছে হামাস বাহিনী। ইজরায়েল-প্যালেস্তাইনের সংঘর্ষের জেরে এয়ার ইন্ডিয়া ইজরায়েলগামী সব বিমান বাতিল করেছে। তেল আবিবিও সপ্তাহের সব িবমান বাতিল করেছে। আমেরিকান এয়ারলাইনস , এমিরেটস, এয়ার ফ্রান্স সহ একািধক দেশের বিমান পরিষেবা প্যালেস্তাইনে বাতিল করা হয়েছে। পরিস্থিতি সংকটজনক আকার নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+