Israel-Palestine Conflict: যুদ্ধবিরতি ঘোষণা হতেই ১৩ জন ইসরায়েলি পণবন্দিকে ছাড়ল হামাস

Israel-Palestine Conflict: হামাস এবং ইসরায়েলের ৪৮ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরোতি। আর এরপরেই হামাসের হাতে পণবন্দি থাকা ১৩ ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয়। পণবন্দি অবস্থায় থাকা সবাই থাইল্যান্ডের বসবাস করে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, রেডক্রসের হাতে সমস্ত পণবন্দিদের তুলে দিয়েছে হামাস।

যদিও ২০০ জনেরও বেশি মানুষকে হামাস এখনও পণবন্দি করে রেখেছে বলে জানা গিয়েছে। দীর্ঘ ৪৮ দিন ধরে গাঁজায় লাগাতার হামলা চালায় ইসরায়েলি ফোর্স (Israel-Palestine Conflict)। আকাশপথে তো বটেই স্থলবাহিনীও রীতিমত হামলা চলে। আর এই হামলায় এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর সেই তালিকায় বহ্যু মহিলা এবং শিশুও রয়েছে।

Israel-Palestine Conflict

এই অবস্থায় সংঘর্ষের (Israel-Palestine Conflict) পথে ছেড়ে ইসরায়েল যাতে সরে আসে সেই দাবি উঠতে থাকে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, পণবন্দিদের ছাড়া না পর্যন্ত কোনও সংঘর্ষ বিরতি নয়। শেষমেশ চারদিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এই চারদিন হামাস কিংবা ইসরায়েল কেউ কারোর উপর হামলা চালাবে না। দীর্ঘ প্রায় ৪৮ দিন পর এই যুদ্ধ বিরতির পথে হাটল ইসরায়েল।

আর এরপরেই ১৩ জন ইসরায়েল নাগরিককে ছাড়ার সিদ্ধান্ত নেয় হামাস। অন্যদিকে ইসরায়েলও ৩৯ জন ফিলিস্তানি বন্দিকে ছাড়বে। উল্লেখ্য, যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সরকার (Israel-Palestine Conflict) হামাসের সঙ্গে একটি চুক্তি করে। আর সেই চুক্তি অনুযায়ী ইসরায়েল হামাসের ১৫০ জন বন্দি এবং ইসরায়েলের পণবন্দিদের মুক্তি দেবে হামাসও।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এর তরফে জারি করা এক বিবৃতি জানা গিয়েছে, গাজায় পণবন্দি থাকা ৫০ জন মহিলা ও শিশুকে চার দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে। এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি বজায় থাকবে। বলে রাখা প্রয়োজন, গত ৭ অক্টোবর ইসরায়েলের উপর বড়সড় হামলা চালায়। এবং ২৪০ জন ইসরায়েলকে বন্দি করে। এহেন হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইসরায়েলও। আর তা একেবারে রক্তক্ষয়ী হয়ে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+