Israel-Palestine Conflict: দক্ষিণে চলে যান! গাজায় অসামরিক নাগরিকদের জন্য ফের জরুরি সতর্কতা IDF-এর
Israel-Palestine Conflict: গত ৭ অক্টোবরে হামাসের হামলার পরে গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েল। গত দু সপ্তাহ ধরে গাজার অসামরিক নাগরিকদের উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে অস্থায়ী ভাবে যাওয়ার কথাও বারে বারে বলেছে ইজরায়েলের সেনাবাহিনী। এদিন আবারও সেই কথাই বলা হল, আরও জোরাল সুরে।
এদিন আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, সতর্কতার তাগিদ আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। উত্তর গাজার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেছেন, নিজেদের নিরাপত্তার জন্য অস্থায়ীভাবে দক্ষিণে চলে যান। তাদের লড়াই হামাসের সঙ্গে জানিয়ে আইডিএফ মুখপাত্র বলেছেন, হামাস অসামরিক লোকেদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

জরুরি পরামর্শ মনোযোগ-সহকারে শোনার আহ্বান জানিয়ে আইডিএফ মুখপাত্র বলেছেন, উত্তর গাজা ও গাজা শহরের সব বাসিন্দাকে অবিলম্বে অস্থায়ীভাবে দক্ষিণে স্থানান্তরিত হওয়ার আহ্বান জানাচ্ছেন। এই ব্যবস্থাকে অস্থায়ী ব্যবস্থা বলে ঘোষণা করে বলা হয়েছে, তীব্র শত্রুতা শেষ হয়ে গেলেই উত্তর গাজায় ফিরে যাওয়া সম্ভবপর হবে।
হামাস গাজায় অসামরিক এলাকায় স্কুল, মসজিদ, হাসপাতাল-সহ বিভিন্ন জায়গায় অস্ত্রের পাশাপাশি বাহিনী রেখে সাধারণ মানুষের জীবনকে ফেলছে। আইডিএপ অপারেশন সেট করে ফেলেছে। সেখানে হামাসের হুমকি এবং ৭ অক্টোবরের হামলার কথাও বলা হয়েছে।
ইজরায়েলের সেনাবাহিনীর ঘোষণা বলা হয়েছে, ৭ অক্টোবর হামাস হত্যাযজ্ঞ সংগঠিত করে। সেখানে পুরুষ, মহিলা, শইশু নির্বিশেষে শিরচ্ছেদ, মৃত্যুদণ্ড, ধর্ষণ, জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনা ঘটানো হয়। এইসব ঘটনা তারা ভুলবেন না। এছাড়াও অপহরণ করা ২০০ ইজরায়েলির কথাও তারা ভুলবেন না।
উত্তর গাজা ও গাজা শহরের বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, কাজ করার জানালা বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণে সরে যান। এটা নিছক সতর্কতা নয়। এটা গাজার অসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য জরুরি আবেদন বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications