Israel-Palestine Conflict: গাজায় হাসপাতালে বিস্ফোরণ, কমপক্ষে ৫০০ জনের মৃত্যু
রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে বিস্ফোরণ। গতকাল বিস্ফোরণে কেঁপে ওঠে গাজার হাসপাতাল। যেখানে প্রায় অর্ধমৃতদের চিকিৎসা চলছিল সেখানে বিস্ফোরণ ঘটিয়ে শক্তির আস্ফালন করতে চাইছে কোনপক্ষ। হামাস না ইজরায়েল এই নিয়ে দড়ি টানাটানি চলছে।
এই বিস্ফোরণে কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হঠাৎ করে হাসপাতালের মধ্যে কেন বিস্ফোরণ ঘটানো হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে গোটা বিশ্বের একাধিক জায়গায় মিছিল হচ্ছে।

গাজা জুড়ে যেন ধ্বংসলীলা চলছে। হামাস জঙ্গীদের নিকেশ করতে মরিয়া হয়ে উঠেছে ইজরায়েল। তা জন্য নির্বিচারে রকেট হামলা চালানো হচ্ছে গাজা স্ট্রিপে। ভয়াবহ পরিস্থিতি গোটা এলাকার। এদিকে ইজরায়েল সফরে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। জর্ডনের রাজার সঙ্গেও বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্টের। সেখানে মিশরের প্রেসিডেন্ট, প্যালেস্তাইনের প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন।
ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে কীভাবে যুদ্ধ থামানো যায় তার সমাধান সূত্র বার করতেই মধ্য প্রাচ্যের দেশ গুলির সঙ্গে বৈঠক করেছেন বাইডেন। কিন্তু গাজায় হাসপাতালে বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন তিনি। গাজার আল আহিল আরবিয়া হাসপাতালের বিস্ফোরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে দাবি করেছেন তিনি।
গাজার হাসপাতালে বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাইডেন জর্ডনের রাজা এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেন। এবং পুরো ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। এভাবে যুদ্ধের নামে সাধারণ নাগরিকদের হত্যার ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন তিনি। যদিও এই বিস্ফোরণের দায় এড়িয়েছে ইজরায়েল। আবার হামাস জঙ্গিরাও সেই দায় এড়িয়েছে।












Click it and Unblock the Notifications