Israel-Palestine Conflict: গাজার শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিল মিশর, ইজরায়েল সফরে যাচ্ছেন সুনক
রক্তের হোলি খেলা চলছে গাজায়। একদিকে ইজরায়েল আরেক দিকে হামাস জঙ্গিরা। নির্বিচারে নির্মম ভাবে গাজায় হত্যাকাণ্ড চালাচ্ছে উভয় পক্ষ। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে সেখানে। ইতিমধ্যেই গাজায় শরণার্থীদের সীমান্ত খুলে দিয়েছে মিশর।
শয়ে শয়ে গাজার শরণার্থীরা প্রাণ বাঁচাতে মিশর সীমান্তে জড়ো হয়েেছন। ইজরায়েলকে বারবার গাজায় হামলা চালানো বন্ধ করার অনুরোধ জানাচ্ছে একাধিক দেশ । আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এমনকী আরবের দেশগুলিও গাজার উপরে এই ভাবে নির্বিচারে হামলার তীব্র নিন্দা করেছেন।

গাজায় গতকাল হাসপাতালে বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছে বিশ্বের অধিকাংশ দেশ। যদিও ইজরায়েল জানিয়েছে তারা এই বিস্ফোরণের ঘটনা ঘটায়নি। উল্টে কারা এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে তার প্রমাণ দিয়েছেন নেতানিয়া হু। ইজরায়েল জানিয়েছে গাজায় হাসপাতালে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে রয়েছে ইসলামিক জঙ্গি সংগঠন। প্রথমে মার্কিন প্রেসিডেন্ট এই হামলার জন্য ইজরায়েলের নিন্দা করলেও পরে তিনি জানিয়েছেন এই ঘটনায় ইজরায়েল জড়িত নয়।
গতকালের ঘটনার পর মিশর গাজার শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। এদিকে আরব ইজরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোেধর ডাক দিয়েছে। শয়ে শয়ে মানুষের মৃত্যু হচ্ছে সেখানে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গাজায়। হামাস হামলার দিন থেকেই গাজায় বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরােয়ল। নির্বিচারে চলছে এয়ার ট্রাইক। হামাস জঙ্গিদের নিকেশ করতে মরিয়া ইজরায়েল সরকার।
একাধিক দেশ গাজায় এই ভাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর তীব্র বিরোিধতা করেছে। এমনকী রাষ্ট্রপুঞ্জও বারবার ইজরায়েলকে যুদ্ধ বন্ধের অনুরোধ জানিেয়ছে। হামাস হামলার জন্য গাজার সাধারণ মানুষে নির্বিচারে হত্যা করা বন্ধের অনুরোধ জানিয়েছেন। গাজায় গণহত্যার প্রতিবাদে ইউরোপ, আমেরিকার একাধিক জায়গায় প্রতিবাদ দেখানো হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য মার্কিন প্রসিডেন্ট জো বাইডেনের ইজরায়েল সফরের পর এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক সেখানে যাবেন।












Click it and Unblock the Notifications