Israel-Palestine Conflict: শর্ত মেনে দ্বিতীয় দিনে পণবন্দি মুক্তি, ৪ বিদেশি ও ১৩ জন ইজরায়েলিকে মুক্তি দিল হামাস

বন্দি মুক্তির শর্ত মেনে আজ দ্বিতীয় দফায় ১৩ জন ইজরায়েলিকে মুক্তি দিল হামাস জঙ্গিরা। সেই সঙ্গে চার বিদেশি পণবন্দিকেও মুক্তি দিয়েছে তারা। তার আগে ইজরায়েল শর্ত মেলে প্যালেস্তানীয় বন্দিদের মুক্তি দিয়েছে। এখনও পর্যন্ত যুদ্ধ বিরতির শর্ত মেনেই কাজ করছে দুই পক্ষ।

গত কয়েক মাস ধরে চলছে ইজারায়েল-হামাস যুদ্ধ। প্রথমে হামাস জঙ্গিরাই হামলা চালিয়েছিল ইজরায়েলের উপরে। তারপর থেকে লাগাতার চলছে সংঘর্ষ। একের পর এক রকেট হামলায় বিধ্বস্ত হয়েছে প্যালেস্তাইন। গাজায় নির্বিচারে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা।

Israel-Palestine Conflict

ইজরায়েলের এই আক্রমণাত্মক হামলার পর গোটা বিশ্ব ইজরায়েলের বিরুদ্ধে সরব হয়েছিল। কিন্তু হামাস জঙ্গিদের নিকেশ করতে মরিয়া হয়ে উঠেছিল ইজরায়েলি সরকার। দফায় দফায় আমেরিকা এবং ব্রিটেেনর রাষ্ট্রপ্রধানরা ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া হুর সঙ্গে বৈঠক করেছিলেন।

কিন্তু কিছুতেই ইজরায়েল হামাস জঙ্গিদের উপরে হামলা থেকে বিরত হচ্ছিল না। শেষ পণবন্দি মুক্তির শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয় ইজরায়েল। এবং দফায় দফায় দুই পক্ষই বন্দি মুক্তি দেওয়া শুরু করেছে। প্রথম দিনেই ইজরায়েল বেশ কয়েকজন প্যালেস্তানীয় বন্দিকে মুক্তি দেয়।

এবার যুদ্ধবিরতীর দ্বিতীয় দিনে হামাসদের পালা ছিল। তারাও শর্ত মেনে ১৩ জন ইজরায়েলি পণবন্দি এবং ৪ জন বিদেশিকে মুক্তি দিয়েছে। গত শুক্রবার ২৫ জন পণবন্দিকে মুক্তি দিয়েছিল হামাসরা। আপণ জনদের কাছে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ইজরায়েলিরা। গত ৭ তারিখ থেকে হামাস জঙ্গিরা ইজরায়েলে হামলা চালানোর পরেই এক প্রকার শয়ে শয়ে ইজরায়েলি এবং বিদেশি নাগরিকদের পণবন্দি করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+