Israel-Palestine Conflict: ইসরায়েল সফরে যাচ্ছেন জো বাইডেন! আশ্রয়ের খোঁজে লাখ লাখ প্যালেস্তিনীয়
Israel-Palestine Conflict: সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হচ্ছে হামাস-ইসরায়েল! বাড়ছে মৃতের সংখ্যা। আর এর মধ্যেই হামাসের সঙ্গে হাত মিলিয়েছে আরও এক জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ। ফলে হামলা আরও দ্বিগুণ হয়েছে। আরও এর মধ্যেই ইসরায়েল (Israel) সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।
এমনটাই জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব (US Secretary of State) অ্যান্টনি ব্লিনকিন (Antony Blinken)। যুদ্ধের (Israel-Palestine Conflict) পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে হামাসকে একেবারে নির্মুল করার ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এমনকি মিত্রদেশ ইসরায়েলকে সাহায্য করতে অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। এমনকি যুদ্ধ জাহাজও পাঠিয়েছে আমেরিকা। আর এর মধ্যেই হঠাত করেই ইসরায়েল এবং হামাস ইস্যুতে (Israel-Palestine Conflict) ইউ টার্ন নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তানি রাষ্ট্রের জন্যে পথ থাকা উচিৎ বলে মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, ইসরায়েলের গাজা দখল বড় ভুল হবে বলেও দাবি করেছেন জো বাইডেন।
হঠাত এহেন মন্তব্য ঘিরে আন্তজাতিকমহলে রীতিমত শোরগোল বেঁধে যায়। আর এর মধ্যে মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের (Israel-Palestine Conflict) ঘোষণা। আর এই সফরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এর সঙ্গে দেখা করবেন জো বাইডেন।
#WATCH | Israel: US Secretary of State, Antony Blinken says "US President Joe Biden will visit Israel on Wednesday. He is coming here at a critical moment for Israel, for the region, and for the world. President Biden will reaffirm the United States' solidarity with Israel.… pic.twitter.com/fdWaEhma3K
— ANI (@ANI) October 17, 2023
মূলত সে দেশের (Israel-Palestine Conflict) পাশে দাঁড়াতেই তাঁর এই সফর বলে জানিয়েছেন মার্কিন সচিব ব্লিনকেন। তাঁর কথায়, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ইসরায়েল সহ গোটা বিশ্ব। এই অবস্থায় আমেরিকা যে ইসরায়েলের পাশে আছে সেটা বোঝাতে বাইডেনের এই সফর বলে ব্যাখ্যা করেছেন মার্কিন বিদেশ সচিব।
অন্যদিকে ইসরায়েল এবং হামাসের যুদ্ধের (Israel-Palestine Conflict) ১০ দিন কেটে গিয়েছে। আজ মঙ্গলবার যুদ্ধের ১১ দিন। ইতিমধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০০০। খারাপ অবস্থা গাজায়। এখনও পর্যন্ত পাঁচ লক্ষেরও বেশি প্যালেস্তিনীয় ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। রাফা সীমান্তে জোড়ো হয়েছেন বহু মানুষ। কিন্তু বিভিন্ন জটিলতায় সীমান্ত খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।












Click it and Unblock the Notifications