Israel-Palestine Conflict: রাষ্ট্রসংঘে ফের ইজরায়েলের পাশে! নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির বিরোধিতায় আমেরিকা
Israel-Palestine Conflict: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইজরায়েল-গাজা নিয়ে প্রথম বিতর্ক। সেখানে অধিকাংশ সদস্য দেশ ইজরায়েলের বোমাবর্ষণের অধীনে থাকা উত্তর গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে। এর বিরোধিতা করেছে আমেরিকা।
প্রসঙ্গত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ১৫ টি সদস্য দেশ রয়েছে। এদের মধ্যে আমেরিকা, রাশিয়া-সহ পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে। তাদের ভেটো দেওয়ার অধিকার রয়েছে। এই দেশগুলির কেউই এখনও পর্যন্ত হিংসা বন্ধ করতে প্রস্তাব পাশ করাতে ব্যর্থ হয়েছে।

যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে গত সপ্তাহের ১২ টি দেশ একটি প্রস্তাব এনেছিল। কিন্তু সেখানে ইজরায়েলের বন্ধু আমেরিকা ভেটো দেয়। কারণ হিসেবে বলা হয়েছে, সেখানে ইজরায়েলের আত্মরক্ষার অধিকারের ওপরে জোর দেওয়ার জন্য যথেষ্ট কাজ করেনি। এর আগে রাষ্ট্রসংঘে রাশিয়ার খসড়া প্রস্তাবও প্রত্যাখ্যাত হয়।
মঙ্গলবার ৯০ টি দেশ বক্তার তালিকায় ছিল। তার মধ্যে ছিলেন ৩০ টি দেশের বিদেশমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা। সেখানে গাজায় হামলা ও ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি অসামরিক নাগরিকদের ওপরে হামলা বন্ধের আহ্বান জানানো হয়।
মিশরের বিদেশমন্ত্রী রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের আহ্বান জানাতে অক্ষমতার জন্য দুঃখপ্রকাশ করেছেন। একই মত প্রকাশ করেছেন জর্ডনের বিদেশমন্ত্রীও। তিনি কূটনীতিকদের যুদ্ধ বন্ধ, উভয়পক্ষের অসামরিক হত্যার জন্য নিন্দাপ্রস্তাব গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদকে আরব ও মুসলিমদের আশ্বস্ত করতে স্পষ্ট অবস্থান নিয়ে আন্তর্জাতিক আইন প্রয়োগ করার দাবি করেছেন।
ওয়াশিংটন অবশ্য বলেছে, এই প্রস্তাবকে কোনও গুরুত্ব দিতে চায়নি। ইউএস স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন নিরাপত্তা পরিষদকে মার্কিন নেতৃত্বাধীন একটি নতুন প্রস্তাবকে সমর্থন করতে বলেছেন। খসড়ায় আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষায় সব রাষ্ট্রের অন্তর্নিহিত অধিকার রক্ষার কথা বলা হয়েছে। এখানে মানবিক বিরতিকে সমর্থন করলেও সম্পূর্ণ যুদ্ধ বিরতিকে সমর্থন করা হয়নি।
নিরাপত্তা পরিষদে আমেরিকার কূটনীতিক ফিলিস্তিনি অসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরে জোর দিয়েছেন। তিনি বলেছেন, ইজরায়েলকে অবশ্যই অসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সম্ভাব্য সবরকমের সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে রাশিয়াও তার পাল্টা প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবগুলি নিয়ে এই সপ্তাহের শেষের দিকে ভোট হতে পারে।
এদিকে রাষ্ট্রসংংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস ফের একবার যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন। তিনি গাজায় ইজরায়েলের ক্রমাগত বোমাবর্ষণ এবং ধ্বংস ও অসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। হামাসের নাম না নিয়ে তিনি বলেছেন, অসামরিক নাগরিকদের রক্ষা করার অর্থ তাদের মানব ঢাল হিসেবে কখনই ব্যবহার করা যেতে পারে না।












Click it and Unblock the Notifications