করোনা-ওমিক্রন মহামারীর আতঙ্কের মঝেই নতুন প্রাদুর্ভাব! এবার ‘ফ্লোরোনা’-জ্বরে কাঁপবে বিশ্ব
করোনা-ওমিক্রন মহামারীর আতঙ্কের মঝেই নতুন প্রাদুর্ভাব ‘ফ্লোরোনা’, কাঁপছে বিশ্ব
করোনা-ওমিক্রন মহামারীর আতঙ্কে এখন কাঁপছে গোটা বিশ্ব। এবার তারই মধ্যে নতুন এক রোগ হানা দিল ইজরায়েলে। ইজরায়েলে 'ফ্লোরোনা' রোগের প্রথম কেস শনাক্ত করা হয়েছে। কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার ডাবল সংক্রমণে কাঁপতে শুরু করেছে ইজরায়েল। অদূর ভবিষ্যতে তা বিশ্বের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এই 'ফ্লোরোনা' রোগের প্রথম সংক্রমণ দেখা গিয়েছে ইজরায়েলে। ফ্লোরোনা যা করোনা ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ডাবল সংক্রমণ বলে বিবেচিত হচ্ছে। ইজরায়েলের সংবাদপত্র 'ইয়েডিয়ট আহরনট' প্রকাশ করেছে এই ডাবপল সংক্রমণের কথা। করোনা ও ইনফ্লুয়েঞ্জার ডাবল সংক্রমণকে ফ্লোরোনা নামাঙ্কিত করা হয়েছে।
সংবাদপত্রটি জানিয়েছে, রাবিন মেডিকেল সেন্টারে সন্তানসম্ভবা এক মহিলার মধ্যে ডাবল সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছিল। তা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে ইজারায়েলের স্বাস্থ্যমন্ত্রক। গবেষণায় দেখা হচ্ছে, দুটি ভাইরাসের সংমিশ্রণ আরও গুরুতর অসুস্থতার কারণ হয়ে উঠছে কিনা, এখনও তা নির্ধারণ করা যায়নি।
তবে স্বাস্থ্য আধিকারিকরা অনুমান করেছেন যে, অন্যান্য রোগীদের এই ফ্লোরোনা সংক্রমণ থাকতে পারে। তা নির্ণয় করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ইজরায়েল করোনার সংক্রমণ রুখতে সবথেকে ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য চতুর্থ ভ্যাকসিনের ডোজ অনুমোদন করেছে। এক্ষেত্রেও তারা প্রথম দেশ হয়ে উঠেছে। কারণ এটি ওমিক্রন সংক্রমণের ছড়িয়ে পড়া রুখতে বন্ধনী তৈরি করতে চাইছে।
বৃহস্পতিবার গভীর রাতে ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নাচমান অ্যাশ এক সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে প্রাথমিক গবেষণার উপর ভিত্তি করে। প্রশাসন পরিস্থিতি মূল্যায়ন করার পর জনসাধারণের কাছে চতুর্থ ডোজের সম্প্রসারণের কথা বিবেচনা করবে।
এর আগে বৃহস্পতিবার ইজরায়েল প্রথম ওষুধ আমদানি করে। করোনার সবথেকে খারাপ প্রভাব রুখতে তা চিকিৎসা ক্ষেত্রে তা ব্যবহার করা হবে। ইজরায়ের বর্তমানে ২০ হাজারেরও বেশি সক্রিয় রোগী রয়েছে, যার মধ্যে ৯৪ জন গুরুতর অসুস্থ। মহামারী শুরু হওয়ার পর থেকে ইজরায়েলে করোনায় কমপক্ষে ৮২৪৩ জনের মৃত্যু হয়েছে।
এরপর এখানে নতুন এক উপসর্গ এল, যার নাম ফ্লোরোনা। ইনফ্লুয়েঞ্জা এবং করোনা ভাইরাসের সংক্রমণ মিশে গিয়ে তা আরও ভয়ানক রূপ নিচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তা এখনও নিশ্চিত নয়। করোনার নয়া স্ট্রেন ওমিক্রন নিয়ে যখন গোটা বিশ্ব তটস্থ, তখন ইজরায়েল নতুন এক সঙ্কটের কথা জানাল তাদের ফ্লোরানা রোগের প্রাদুর্ভাবের কথা প্রকাশ্যে এনে।












Click it and Unblock the Notifications