ইজরায়েল-লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি, 'দশম যুদ্ধ থামালাম' নিজেই নিজের পিঠ চাপড়িয়ে গর্বিত ঘোষণা ট্রাম্পের

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি উভয় দেশের নেতাদের আলোচনার আমন্ত্রণও জানান।

ট্রাম্প তাঁর 'ট্রুথ সোশ্যাল' পোস্টে লিখেছেন, "লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আমার চমৎকার কথোপকথন হয়েছে। দেশদুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই নেতা ১০ দিনের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু করতে সম্মত।"

প্রেসিডেন্ট দাবি করেন, এটি তাঁর থামানো দশম যুদ্ধ। তিনি জানান, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ইজরায়েল ও লেবাননের কর্মকর্তারা গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে '৩৪ বছরে প্রথমবারের মতো' বৈঠক করেছেন।"বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের ছিল, আর এটি হবে ১০তম, সুতরাং, চলুন এটি শেষ করি!" ট্রাম্প তাঁর পোস্টে যোগ করেন।

যুদ্ধবিরতি ছাড়াও, ১৯৮৩ সাল থেকে 'প্রথম অর্থপূর্ণ আলোচনা'র জন্য ট্রাম্প ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে আমন্ত্রণ জানিয়েছেন।

একটি স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিদেশমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান রাজিন কেইনকে নির্দেশ দিয়েছেন। তাঁর বিশ্বাস, উভয় দেশই শান্তি চায় এবং তা 'তাড়াতাড়ি ঘটবে' বলে তিনি মনে করেন।

আলোচনা সত্ত্বেও লেবাননে সংঘাত অব্যাহত রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতিকেও প্রভাবিত করছে। নেতানিয়াহু প্রথমে দাবি করেছিলেন যে, ইজরায়েলের হিজবুল্লাহর সাথে সংঘাত ওই যুদ্ধবিরতির অংশ নয়।

পরে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেইরুটের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে কিছুটা ভিন্ন অবস্থান নেন। যদিও বুধবার এক ভিডিও বার্তায় তিনি জানান যে, ইজরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্ট আউন নেতানিয়াহুর সাথে কথা বলতে অস্বীকার করেন। সূত্রমতে, রুবিওর সঙ্গে ফোনালাপে আউন এই অবস্থান জানান, এবং মার্কিন যুক্তরাষ্ট্র 'লেবাননের অবস্থান বোঝে' বলেও উল্লেখ করা হয়।

এদিকে, ইজরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। ইজরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে 'নিরাপত্তা অঞ্চল' তৈরির জন্য আরও গভীরে প্রবেশ করেছে, যা নেতানিয়াহুর মতে ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+