Israel: গাজার স্কুলে ইজরায়েলি হামলা, কমপক্ষে ১০০ বাস্তুচ্যুতের মৃত্যু
Israel: গাজার স্কুলে ইজরায়েলি হামলায় কমপক্ষে একশোজনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ডব্লুএএফএকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে একটি স্কুলে বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিলেন। সেখানে ইজরায়েলের হামলায় একশোজনের ওপরে মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনা আহতের সংখ্যা কয়েক ডজন।
গত সপ্তাহে গাজা জুড়ে তিনটি স্কুলে হামলার পরে শনিবার নতুন করে হামলায় চালায় ইজরায়েল।

প্রসঙ্গত, গত ৪ অগাস্ট গাজার স্কুলে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই সময় ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন অনেক বাস্তুচ্যুত। সেই হামলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এছাড়াও গাজায় স্কুলে হামলায় অপর ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়। পয়লা অগাস্ট দালাল আল-মুগরাবি স্কুলে ইজরায়েলি হামলায় মৃত্যু হয় ১৫ জনের।
গত বছর সাত অক্টোবর হামাসের হমলার পরেই ইজরায়েল ফিলিস্তিনি সংগঠনের বিরুদ্ধে সামরিক অভিযান তীব্র করে। তারপর থেকে বিভিন্ন সময়ে গাজার স্কুলগুলিতে হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলের অভিযোগ হামাল স্কুলগুলিকে তাদের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। সেখান থেকেই সন্ত্রাস পরিচালিত হচ্ছে।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের সংস্থা ইএনআরডব্লুএ বলেছে, ইজরায়েলের সামরিক বাহিনী ষাট থেকে ৭০ হাজার লোককে দক্ষিণ গাজার খান ইউনিস থেকে ইতিমধ্যেই ঘনবসতিপূর্ণ আমাওয়াসি এলাকার দিকে সরিয়ে নিতে বাধ্য করেছে।
গত বছরের সাত অক্টোবর প্রথমে হামাস ইজরায়েলে হামলা চালায়। তারপর থেকে দশ মাস ব্যাপী যুদ্ধে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়। অন্যদিকে হামাসের হামলায় বারোশো ইজরায়েলির মৃত্যু হয়েছে। প্রায় আড়াইশো ইজরায়েলিকে বন্দি করেছে হামাস। আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও কাজের কাজ কিছুই হয়নি।












Click it and Unblock the Notifications