Israel-Hezbollah Conflict: ইজরায়েলকে লক্ষ্য করে ৪০০ মিসাইল, রকেট ছুঁড়ল ইরান, ভয়ঙ্কর জঙ্গি হামলা তেল আবিবে

Israel-Hezbollah Conflict: মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা! ইজরায়েলকে টার্গেট করে ৪০০ এরও বেশি মিসাইল দাগল ইরান। গোটা দেশে বাজছে বিপদের সঙ্কেত। আর এরপরেই ইজরায়েলের জনগণ বিভিন্ন বোম্ব সেল্টারে আশ্রয় নিয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, জেরুজালেমে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা জাচ্ছে।

অন্যদিকে রাজধানী তেল আবিবে (Tel Aviv) জঙ্গি হামলার ঘটনার খবর সামনে আসছে। চার থেকে পাঁচজন জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে দাবি। এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর সামনে আসছে। অন্তত ১০ জন ঘটনায় আহত বলেও খবর। অন্যদিকে দুই জঙ্গির মৃত্যুর খবরও সামনে আসছে (Israel-Hezbollah Conflict) ।

Israel-Hezbollah Conflict

ঘটনার পরেই ইজরায়েল নিরাপত্তা বাহিনীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সে দেশের সমস্ত নিরাপত্তা সংস্থাকে চূড়ান্ত সতর্কতা থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে কোন জঙ্গি সংগঠন যুক্ত তা এখনও স্পষ্ট নয়। তবে হিজবুল জঙ্গিরা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ইজরায়েল এয়ার স্ট্রাইকে গত কয়েকদিন আগেই হিজবুলের শীর্ষ নেতার মৃত্যু হয়। মৃত্যু হয় তাঁর মেয়ে সহ একাধিক শীর্ষ হিজবুল কমান্ডার। এরপরেই বদলা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এই জঙ্গি সংগঠনের তরফে। আর এরপরেই ইজরায়েল জুড়ে একের পর এক হামলা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এক বার্তায় হিজবুলের হুঁশিয়ারি, তেল আবিবে (Tel Aviv)-এ ইজরায়েল সেনাঘাঁটি টার্গেট করে হামলা চালানো হচ্ছে।

এমনকি বিভিন্ন এয়ারবেসকেও টার্গেট করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ইজরায়েলে মিসাইল হামলা চালাতে পারে ইরান। সতর্ক করে আমেরিকা। মার্কিন এক শীর্ষ আধিকারিক জানান, ইজরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আর তা হলে তেহরানকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন। কার্যত মার্কিন হুঁশিয়ারিকে উপেক্ষা করেই ইজরায়েলকে টার্গেট করে মিসাইল হামলা। এই ঘটনার পরেই ইজরায়েলের আকাশসীমা বইন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বন্ধ সমস্ত বিমান চলাচল। পাশাপাশি আক্টিভ রয়েছে সে দেশের এয়ার ডিফেন্স সিস্টেমও। ফলে এখনও ব্ড় আঘাতের খবর সামনে আসেনি।

এই ঘটনার পরেই উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ সমস্ত শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আশঙ্কার কালো মেঘ তরি হছে মধ্যপ্রাচ্যের আকাশে। মত সামরিক বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+