Israel Hamas Ceasefire: যুদ্ধবিরতিতে সায়, গাজায় দীর্ঘ সংঘাতে ইতি টানতে চলেছে হামাস ও ইজরায়েল
Israel Hamas Ceasefire: অবশেষে দীর্ঘ দেড় বছরের যুদ্ধে ইতি! যুদ্ধবিরতির চুক্তিতে সায় ইজরায়েল ও হামাসের। গাজায় যুদ্ধে (Gaza War) ইতি টানতে দুই পক্ষই সম্মত হয়েছে চুক্তিতে। হোয়াইট হাউস থেকে এমনই খবর নিশ্চিত করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সূত্রের খবর, গাজা থেকে ইজরায়েলি সেনা (Israeli Force) সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে। পরিবর্তে পণবন্দিদের (Hostages) পর্যায়ক্রমে মুক্তি দেবে প্যালেস্তাইনের হামাস জঙ্গিগোষ্ঠী।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাস জঙ্গিদের হামলার পরই পাল্টা গাজায় ধ্বংসাত্মক হামলা চালায় ইজরায়েল। প্রায় ১২ হাজার সেনার মৃত্যু হয়েছে যুদ্ধে। ২৫০ জন নিরীহ মানুষকে পণবন্দি করেছে হামাস জঙ্গিরা। গাজার স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন প্রায় ৪৬ হাজার মানুষ। বহু মানুষ ভিটেমাটি হারিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অবশেষে সেই রক্তক্ষয়ী সংঘর্ষের শেষ দেখতে চলেছে গোটা বিশ্ব।

মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে বসার ঠিক আগেই যুদ্ধ বন্ধের চুক্তি করে দিয়ে গেলেন বাইডেন। প্রথম পর্যায়ে পণবন্দিদের মুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোদমে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে জানিয়েছে বাইডেনের সরকার। এদিন জো বাইডেন জানান, তাঁর শাসনকালে যুদ্ধবিরতির চুক্তি হলেও সমস্ত শর্ত পূরণের দায়িত্ব বহাল থাকবে পরবর্তী সরকারের উপরই।
চুক্তি মতো প্রথম পর্যায়ে লাগুর সাত দিনের মাথায় জখম প্যালেস্তাইনিদের চিকিৎসার জন্য গাজা ছেড়ে যেতে সাহায্য করবে বেঞ্জামিন নেতানিয়াহুর ফৌজ। দ্বিতীয় পর্যায়ে সমস্ত পণবন্দিদের একে একে ছাড়বে হামাস। প্রধানত পুরুষ সেনাদের আগে ছাড়বে তারা। একই সময়ে জেলবন্দি প্যালেস্তাইনিদের ফিরিয়ে দেবে ইজরায়েল। গাজা থেকে সেনা প্রত্যাহার করবে নেতানিয়াহুর প্রশাসন।
চুক্তির তৃতীয় পর্যায়ে বাকি বন্দিদের দেহ ফেরাবে হামাস। পরিবর্তে আন্তর্জাতিক তদারকির আওতায় গাজা পুনর্নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে বাইডেনের সরকারের তরফে। তিন পর্যায়ের শর্তে সম্মত হয়েছে হামাস ও ইজরায়েল। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, হামাস ইতিমধ্যেই যুদ্ধবিরতির চুক্তিতে অনুমোদন পাঠিয়েছে। এই চুক্তিকে তারা মানুষের সাফল্য ও টার্নি পয়েন্ট বলে বর্ণনা করেছে বলে জানা গিয়েছে।
অপরদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস সূত্রে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। খুব শীঘ্রই ওয়াশিংটনে তিনি সফরে যাবেন বলেও জানানো হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির পর তড়িঘড়ি ইউরোপ সফর থেকে ফিরছেন ইজরায়েলের বিদেশমন্ত্রীও।
মার্কিন যুক্তরাষ্ট্রের লাগাতার কূটনৈতিক উদ্যোগের পর মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইজরায়েল। ইতিমধ্যেই গাজার পরিস্থিতি ও মানবিক সহায়তা সংক্রান্ত বিষয়ে রিপোর্ট তৈরির কাজ শুরু করেছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। সেই খসড়া মেনেই আগামিদিনে একে একে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications