ইজরায়েল-হামাস যুদ্ধের এক বছর: কত মানুষ বন্দি? মৃত্যুর সংখ্যাই বা কত?
ইজরায়েল - হামাসের যুদ্ধের এক বছর৷ একাধিক জনপদ ধ্বংস হয়েছে। মিসাইলের আঘাতে গুঁড়িয়ে গিয়েছে একের পর এক নগর জীবন। মারা গিয়েছেন শয়ে শয়ে মানুষ। বিধ্বস্ত গাজা। যুদ্ধবিধ্বস্ত মানুষজন বিশ্বের অন্যান্য দেশের পদক্ষেপ চাইছেন এই যুদ্ধ অবসানে৷
" আমাদের ভুলে যেও না। বন্দিদের ভুলে যাবেন না। " রবিবার এক সমাবেশ হয়েছিল গাজা উপত্যকায়। সেখানেই বন্দিদের পরিবারের সদস্যরা এই আবেদন করেছেন। গাজা ভূখণ্ড ইজরায়েলের ধারাবাহিক হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরও হামলা চলছে।

ছবি সৌজন্য- পিটিআই
ঠিক এক বছর আগে গাজা ভূখণ্ডে থাকা হামাসরা ইজরায়েলের উপর হামলা চালায়। হাজার খানেক রকেট হামলা হয় ইজরায়েলের উপর৷ তারপর পাল্টা আঘাতে যায় ইজরায়েল৷ সেই ভয়াবহ প্রত্যাঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা৷ প্যালেস্তাইনের এই অংশের উপর এখনও হামলা চলছে। চর্চা হচ্ছে, হামাসদের শেষ না করে থামবে না ইজরায়েল।
গাজা উপত্যকার হামলার পরে বহু মানুষ বন্দি হয়। তাদের অনেকেরই আবার খোঁজও পাওয়া যায়নি বলে অভিযোগ। কোথায় আছেন তারা? কবে মুক্তি পাবেন এই যুদ্ধের পরিস্থিতি থেকে? মৃত্যুমিছিলের সঠিক সংখ্যা কত? সেই প্রশ্ন উঠছে বার বার।
ইজরায়েলের এই হামলা নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় তেমনভাবে কোনও বার্তা আসছে না। আমেরিকা পর্যন্ত ইজরায়েলকে সমর্থন করছে। অন্যান্য পশ্চিম দুনিয়ার দেশও ইজরায়েলের দিকেই ঝুঁকে আছে।
প্যালেস্টাইন ও গাজা ভূখণ্ডের হয়ে মুষ্টিমেয় কিছু দেশ প্রতিবাদে সরব হয়েছিল। গাজায় বন্দি পরিবারের সদস্যরা চাইছেন, এবার প্রথম সারির দেশগুলি তাদের হয়ে কথা বলুক। একটি করে দিন যায়। আবার নতুন করে দুর্ভোগের নতুন দিন ফিরে আসে৷ গাজার বিধ্বস্ত পরিবারগুলি এই কথাই বলছে।
ইজরায়েলের ২৫১ জনকে শুরুতে বন্দি করার কথা আন্দাজ করেছিল সেই দেশের সরকার। তাদের ছাড়াতে পাল্টা হামলার পথে হাঁটা হয়।
২০২৩ সালের নভেম্বর থেকে কয়েক সপ্তাহ আলোচনা হয়। ইজরায়েল এবং হামাসের মধ্যে একটি চুক্তি হয়। ইজরায়েলের হাতে বন্দি ১৫০ প্যালেস্টাইনি বন্দি ছাড়া পান। বিনিময়ে ৫০ জন ইজরায়েলি বন্দিকেও মুক্তি দেওয়া হয়। এরপর আরও ১০৮ জন বন্দি মুক্ত হন। তাদের মধ্যে নারী ও শিশুরা ছিল।
গাজা ভূখণ্ডে প্রচুর মানুষ মারা গিয়েছেন৷ সেই সংখ্যা কত? তারও সঠিক হিসেব নেই। বহু জায়গায় গণহত্যা হয়েছে বলে অভিযোগ। ইজরায়েল সৈন্য সেই ভূমিকে ঢুকে আক্রমণ চালিয়েছে। এক বছর অতিক্রান্ত৷ যুদ্ধ আর কত দিন চলবে? সেই প্রশ্ন উঠছে বিধ্বস্ত উপত্যকা থেকে।












Click it and Unblock the Notifications