মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ছায়া! হামাসের পাঁচ হাজার রকেট হামলার পরেই যুদ্ধ ঘোষণা ইজরায়েলের

ইজরায়েলে নজিরবিহীন রকেট হামলা। এদিন ভোরে ফিলিস্তিনি জঙ্গিরা এই হামলা চালায় বলে জানা গিয়েছে। এই ঘটনার পরেই ইজরায়েল স্টেট অফ ওয়ার ঘোষণা করেছে। পাশাপাশি জনগণকে বাড়ির ভিতরে থাকারও আহ্বান জানিয়েছে।

ইজরায়েলি সেনার তরফে বলা হয়েছে, বেশ কিছু জঙ্গি ইজরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে। এরা গাজা উপত্যকার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল। কারণ জেরুজালেম-সহ ইজরায়েল জুড়ে বিমান হানার সাইরেন বাজানো হয়েছিল।

রকেট হামলার পরে স্টেট অফ ওয়ার ঘোষণা ইজরায়েলের

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বেশ কিছু অপেশাদার ভিডিও থেকে দেখা যাচ্ছে, পোশার পরা বন্দুরধারীরা ইজরায়েলের সীমান্ত শহর সেডরোটের ভিতরে ছিল। ভিডিওটি থেকে গুলির শব্দ শোনা গিয়েছে। তবে তার সত্যতা যাচাই করা যায়নি।

এদিন ভোরে ৩০ মিনিটের বেশি সময় ধরে গাজা থেকে বহির্গামী রকেটের শব্দ শোনা গিয়েছে। তেল আবিভ থেকে সাইরেনের শব্দ শোনা গিয়েছে। ইজরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম রেসকিউ এদেন্সি জানিয়েছে, দক্ষিণ ইজরায়েলের একটি ভবনে রকেটের আঘাতে ৭০ বছর বয়সী এক মহিলা গুরুতর আহত হয়েছেন। এছাড়াো এক যুবক রকেটের আঘাতে আহত হয়েছেন।

ইজরায়েলের বিরোধিতা করা হামাসের সামরিক শাখার নেতা মহঃ দেইফ বলেছেন, তারা ইজরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে। তিনি আরও বলেছেন, অপারেশন আল আকসা স্টর্ম শুরু করতে শনিবার ভোরে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে। মহঃ দেইফ একাধিকবার ইজরায়েলের হামলা থেকে বেঁচে যাওয়ায়, জনসমক্ষে তাঁকে দেখা যায় না। সাধারণভাবে তাঁর বার্তার রেকর্ডিং প্রকাশ করা হয়।

প্রসঙ্গত গত কয়েক সপ্তাহ ধরে গাজার সঙ্গে ইজরায়েলের সীমান্তে উত্তেজনা রয়েছে। তারই মধ্যে এই রকেট হামলা হল। ২০০৭ সাল থেকে হামাস ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইজরায়েল গাজার ওপরে অবরোধ বজায় রেখেছে। উভয়ের মধ্যে চারটি যুদ্ধ হয়েছে। এছাড়াও ইজরায়েল, হামাস এবং গাজা ভিত্তিক অন্য ছোট জঙ্গিগোষ্ঠীগুলির মধ্যে দফায় দফায় ছোট ছোট লড়াই হয়ে থাকে।

ফিলিস্তিনিদের দিক থেকে সর্বশেষ রকেট হামলা পশ্চিম তীরে ভারী লড়াইয়ের সময় হয়। এই বছর ইজরায়েলের সামরিক অভিযানে প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে, অভিযানগুলি হয়েছে জঙ্গিদের লক্ষ্য করে। তবে পাথর নিক্ষেপকারী বিক্ষোভকারী এবং হিংসার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও মৃত্যু হয়েছে। অন্যদিকে ইজরায়েলি লক্ষ্যবস্তুতে ফিলিস্তিনি হামলায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+