Israel Ceasefire-Hostage Deal: আকাশ থেকে পরপর হামলা, রক্তে ভাসল গাজা! এ কেমন আচরণ ইজরায়েলের?
Israel Ceasefire-Hostage Deal: দীর্ঘ সময় পর যুদ্ধ বিরতির পথে হেঁটেছে হামাস এবং ইজরায়েল! চুক্তি হয়েছে দুপক্ষের মধ্যে। রবিবার থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা আছে। কিন্তু ইজরায়েল আর হামাসের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি খুবই ঠুনকো বলেই মনে করছেন গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মহম্মদ বাসাল।
তাঁর কথায়, গাজায় ১১৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৮ জন শিশু এবং ৩১ জন মহিলা রয়েছে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, হামলায় ২৬৫ জন আহত হয়েছেন বলেও দাবি ওই মুখপাত্রের (Israel Ceasefire-Hostage Deal) ।

আন্তজাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ বাসাল বলছেন, হামাস এবং ইজরায়েলের সংঘর্ষ বিরতি চুক্তির আগের সময় গাজার জন্য মোটেই সুখকর ছিল না। গত কয়েক সপ্তাহের মধ্যে সবথেকে খারাপ সময় পেরিয়েছেন তাঁরা। মুখপাত্রের কথায়, সংঘর্ষ বিরতি ঘোষণা করার পরেও ইজরায়েল গাজার বিভিন্ন অংশে হামলা জারি রাখে। বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করা হয়। আর এই ঘটনায় একাধিক ফিলিস্তানির মৃত্যু হয়। যা খুবই দুঃখজনক এবং অবশ্যই নিন্দার বলে মন্তব্য করেছেন মহম্মদ বাসাল।
এই হামলার নিন্দা করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদও (United Nations' Human Rights Council)। একই সঙ্গে তাদের দাবি, দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরেও ইজরায়েল গাজার উপর লাগাতার হামলা চালিয়েছে। লাগাতার বোমাবাজি করা হয়। যেখানে শান্তি বজায় রাখার কথা বলা হচ্ছে সেখানে কীভাবে এই ঘটনা? কার্যত ইজরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের।
এক বার্তায় সবপক্ষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে পরিষদ জানিয়েছে, গত ১৫ মাস গাজা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। এই অবস্থায় সবপক্ষই যাতে যুদ্ধবিরতি মানে সে বার্তা দেওয়া হয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের তরফে। যা খবর, গত কয়েকদিন গাজার ৫০ টি টার্গেটে হামলা চালিয়েছে ইজরায়েল বাহিনী। এই অবস্থায় প্রশ্ন উঠছে আদৌও কি হামাস এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি কার্যকর হওয়া সম্ভব?
বলে রাখা প্রয়োজন, ইজরায়েল সরকার হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি'তে অনুমোদন দিয়েছে। শুধু তাই নয়, পণবন্দিদেরও মুক্তি দেওয়ার বিষয়ে মিলেছে অনুমোদন। ফলে রবিবার এই চুক্তি কার্যকর (Israel Ceasefire-Hostage Deal) হতে আর কোনও সমস্যা রইল না বলেই মত বিশ্লেষকদের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications