হামলা-পাল্টা হামলায় রক্তস্নান লেবাননে, ইজরায়েলি সেনার হামলায় লেবাননে হত শতাধিক
রক্তের হোলি খেলা চলছে যেন ইজরায়েল এবং লেবাননে। হিজবুল্লা জঙ্গিদের নির্মুল করতে উঠেপড়ে লেগেছে ইজরায়েলি সেনা। ইরানে হিজবুল্লা প্রধানকে হত্যা করার পর থেকে লাগাতার হিজবুল্লাদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা।
জানা গিয়েছে ইজরায়েলি সেনা নাগাড়ে ৩০০ বার হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাদের উপরে। এখনও পর্যন্ত এর থেকে বিধ্বংসী হামলা হয়নি লেবাননে। ইজরায়েলি সেনার হামলায় মৃত্যু হয়েছে প্রায় ১৮২ জনের। আহত হয়েছেন প্রায় ৭০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবানেনর একাধিক জায়গায় লাগাতার বোমা বর্ষণ করে চলেছে ইজরায়েলি সেনা।

আতঙ্কে এলাকা ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। লেবাননের সেনাবাহিনীও একাধিক এলাকা ছেড়ে বাসিন্দাদের চলে যেতে বলছেন। অভিযোগ ইরানের মদতপুষ্ট হিজবুল্লা জঙ্গিরা লেবাননের একাধিক বাড়িতে অস্ত্র মজুত করে রেখেছে। লেবাননের আধিকারীকরা জানিয়েছেন প্রায় ৮০,০০০ সন্দেহভাজন ইজরায়েলিকে এলাকা ছাড়তে বলেছেন তাঁরা।
প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে লেবাননে। নতুন করে তেল আবিবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। হিজবুল্লা জঙ্গিরা লেবাননে আশ্রয় নিয়ে সেখান থেকে ইজরায়েলের সঙ্গে সংঘাত চালিয়ে যাচ্ছ বলে অভিযোগ বাসিন্দাদের।
প্রায় ১ বছর ধরে হিজবুল্লা জঙ্গিদের সঙ্গে ইজরায়েলের এই সংঘাত চলছে। যদিও প্রথম সংঘাত শুরু করেছিল হিজবুল্লারাই। তার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ইজরায়েল। শুরু হয় রক্তের হোলি খেলা। গত ১ বছর ধরে সেই হোলি খেলা শেষ হয়নি। উল্টে আরও ভয়ঙ্কর আকার নিয়েছে।
ইজরায়েলের সঙ্গে হিজবুল্লাদের লড়াইয়ে প্রাণ হিয়েছে শত সহজ্র নিরপরাধ মানুষের। গাজায় একের পর এক হামলায় রক্তস্নান করেছে ইজরায়েলি সেনা। যাতে বলে গণহত্যা চালিয়েছে তারা। এই নিয়ে গোটা বিশ্বে ইজরায়েলের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। পশ্চিমের দেশগুলি বোঝানোর চেষ্টা করেছে ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে। কিন্তু কোনও ভাবেই তিনি হিজবুল জঙ্গিদের মাফ করতে নারাজ। যেভাবে তাঁর দেশের নাগরিকদের পণবন্দি করে নির্মম অত্যাচার চালিয়েছে হিজবুল্লা জঙ্গিরা তার প্রতিশোধ নিতেই হবে রীতিমতো হুঁশিয়ারি দিয়েই হিজবুল্লা নিধন যজ্ঞ শুরু করেছে ইজরায়েল।












Click it and Unblock the Notifications