Israel Hamas conflict: “মাথা উপড়ে নেব!” হামাস নেতা খুনের দায় স্বীকার করে হুথিকে হুংকার ইজরায়েলের

Israel Hamas conflict: ইরানে ঢুকে হামাস নেতা হানিয়েকে (Ismail Haniyeh) খুনের নেপথ্যে ছিল ইজরায়েলই। ঘটনার পাঁচ মাস বাদে খুনের দায়স্বীকার ইজরায়েলের। গত জুলাইতে বিস্ফোরণে নিহত হন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ে। এদিন জনসমক্ষে সেই হামলার দায় স্বীকার করে নিলেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাৎজ (Israel Kartz)।

একইসঙ্গে ইয়েমেনে হুথি (Houthi) জঙ্গিগোষ্ঠীকেও হুমকি বার্তা দিল ইজরায়েল। হুথি জঙ্গিগোষ্ঠীরও হামাসের (Hamas) মতোই পরিণতি হবে বলে হুঙ্কার কাৎজের। হুথির উপর হামলা চালিয়ে ঘাঁটি ধ্বংস করা হবে ও হানিয়ের মতোই হুথির নেতাদের মুণ্ডু কেটে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাৎজে।

ismail haniyeh

কাৎজে সাফ জানিয়ে দেন, "ভুলে গেলে চলবে না ইজরায়েল হামাস ও হিজবুল্লার (Hezbollah) নেতাদের মেরেছে। সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করেছে। ইরানের (Iran) বায়ুসেনার ঘাঁটি ধ্বংস করেছে। হানিয়ের সঙ্গে যা হয়েছে, সিনওয়ার ও নাসরাল্লাহর সঙ্গে তেহরান, গাজা ও লেবাননে যা হয়েছে, ঠিক তেমনটাই করা হবে হোদেইদাহ ও সানাতেও।"

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলের হামলার পর থেকে চারিদিক থেকে যুদ্ধের মোকাবিলা করে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। হিজবুল্লা, ইরান, হামাস ও হুথির সঙ্গে একাই লড়াই করেছে ইজরায়েল। হামলার প্রতিশোধ নিতে প্রস্তুত ইজরায়েল। গত শনিবারই তেল আভিভে মিসাইল হামলা চালায় হুথি জঙ্গিগোষ্ঠী। হামলায় জখম হন কমপক্ষে ১৬ জন।

লাগাতার হামলার পাল্টা ইয়েমেনে তিন তিনবার বিমান হামলা চালিয়েছে ইজরায়েলও। ইয়েমেন মিসাইল হামলা না থামালে হুথিদের দমন করতে অভিযান চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। ইরানের মদতেই ইজরায়েলে মিসাইল হামলা চালাচ্ছে ইয়েমেন। আমেরিকার জাহাজ লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে। আর এবার পাল্টা হুথি নেতাদের মাথা কেটে নেওয়ার হুংকার ইজরায়েলের।

এর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানান, "হামাস, হিজবুল্লা, সিরিয়ার আসাদ জমানার পর ইরানের কাছে শেষ সম্বল হল হুথি বাহিনী। হুথি ইতিমধ্যেই জবাব পেয়েছে, আগামিদিনে আরও কঠিন জবাব পাবে। যারাই ইজরায়েলে হামলা চালাবে, তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+