Breaking: ইজরায়েলি হামলায় খতম শীর্ষ হামাস নেতা ইসমাইল হানিয়া, তেহরানে হামলায় মৃত্যু দেহরক্ষীরও
ইজরায়েলের হামলায় নিকেশ শীর্ষ হামাল সেনা। জানা গিয়েছে তেহেরানে হামাস নেতার বাসভবনে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়। হামস নেতা ইসমাইল হানিয়া এবং তাঁর দেহরক্ষীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে তেহেরানে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের উৎসবে যোগ দিতে এসেছিলেন শীর্ষ হামাস নেতা। সেময় তার বাসভবনে হামলা চালানো হয়। ইজরায়েল গোপনে পরিকল্পনা করে হামলা চালিয়ে শীর্ষ হামাস নেতাকে হত্যা করে বলে জানা গিয়েছে। তেহেরান জানিয়েছে হামাসরে পলিটিকাল ব্যুরো চিফ ছিলেন ইসমাইল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইরান।

তেহেরানে হামাস নেতার বাড়িতে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। হামাসের তরফ থেকে বিবৃতি দিয়ে খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। গত কয়েকমাস ধরেই প্যালেস্তাইন আর ইজরায়েলের যুদ্ধ চলছে। হামাস জঙ্গিরা ইজরায়েলে হামলা চালায় প্রথম। তার পাল্টা জবাবে ইজরায়েল অকেবারে গণহত্যা শুরু করে গাজায়। এই নিয়ে গোটা বিশ্বের একাধিক দেশ ইজরায়েলেন নিন্দা করেছিল।
কিন্তু ইজারায়েল হামাসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দেয়। গাজায় একেবারে রক্তের হোলি খেলায় মেতেছিল ইজরায়েলি সেনা। হামাস জঙ্গিরা ইজরায়েলে প্রথমে হামলা চালিয়ে নির্মম ভাবে ইজরায়েলিদের নিকেষ করতে শুরু করেছিল। একাধিক ইজরায়েলিকে অপহরণ করে নিয়ে যায় তারা। সেখানে পণবন্দি করে রেখেছিল হামাস জঙ্গিরা। প্যালেস্তাইনে একের পর এক হামলা চালিয়ে হামাস জঙ্গিদের হত্যা করতে শুরু করে ইজরায়েলি সেনা। এর আগেও এক শীর্ষ হামাস নেতাকে হত্যা করেছে ইজরায়েল।












Click it and Unblock the Notifications