ইসলামিক স্টেটের নিশানায় মুসলিমদের বিশেষ অংশ, পৃথিবীর যেকোনও জায়গায় হামলার হুঁশিয়ারি
ইসলামিক স্টেটকে (Islamic State) দেখা গিয়েছে বিধর্মীদের ওপরে আঘাত হানতে। তারা বিধর্মীদের নৃশংস হত্যাতেও সামিল হয়েছে। এবার সেই ইসলামিক স্টেট মুসলিমদের (Muslim) একটি বিশেষ গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে। হুঁশিয়া
ইসলামিক স্টেটকে (Islamic State) দেখা গিয়েছে বিধর্মীদের ওপরে আঘাত হানতে। তারা বিধর্মীদের নৃশংস হত্যাতেও সামিল হয়েছে। এবার সেই ইসলামিক স্টেট মুসলিমদের (Muslim) একটি বিশেষ গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে। হুঁশিয়ারি দিয়ে তারা বলেছে, সারা পৃথিবীতেই মুসলিমদের এই বিশেষ গোষ্ঠীর প্রতি আঘাত হানা হবে।

শিয়া মুসলিমরা বিপজ্জনক
ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া সাধারণ ভাবে বিশ্বে ইসলামিক স্টেট নামেই পরিচিত। মূলত বিধর্মীদের ওপরে আঘাত হানা এই সংগঠন এবার সারা বিশ্বে শিয়া মুসলিমদের নিশানা করার কথা জানিয়েছেন। এক বিবৃতিতে ইসলামিক স্টেটের তরফে বলা হয়েছে, শিয়া মুসলিমরা বিপজ্জনক। এই বিবৃতি প্রকাশিত হয়েছে ইসলামিক স্টেটের সাপ্তাহিক মুখপত্র অল নাবায়। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, শিয়া মুসলিমদের বাড়িতে এবং ধর্মীয় কেন্দ্রগুলিতে আঘাত হানা হবে।

আফগানিস্তানের শিয়াদের নিশানা
ইসলামিক স্টেটের তরফে মূলত আফগানিস্তানে থাকা শিয়া মুসলিমদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে বাগদাদ থেকে খোরাসান সর্বত্রই শিয়া মুসলিমদের ওপরে আঘাত হানা হবে। একটা সময়ে আফগানিস্তানের খোরাসানকে আইএস খোরাসান বলা হত আইএস-এর তরফে। কিন্তু তালিবানরা যুদ্ধ বিধ্বস্ত পুরো আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সেখানে শাস্তি ফেরানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

১৫ অক্টোবর আত্মঘাতী হামলা
১৫ অক্টোবর দক্ষিণ আফগানিস্তানের শিয়া মুসলিমদের একটি মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়। পরে এর দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস খোরাসান। বলা হয় কান্দাহারের ইমাম বার্গা-ই-ফতিমা মসজিদে হামলা চালিয়েছে তারাই। তারপরেই এবার নতুন করে শিয়া মুসলিমদের ওপরে হামলার হুঁশিয়ারি দিল আইএস। ১৫ অক্টোবর শুক্রবারের নমাজের জন্য শিয়া মুসলিমদের ওই মসজিদে ভিড় হয়েছিল। সেই সময় হওয়া বিস্ফোরণে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়। এছাড়াও প্রায় ৭০ জন আহত হয়েছিলেন সেই বিস্ফোরণে।
একসপ্তাহ আগে ৮ অক্টোবর আইএস জঙ্গিরা উত্তর আফগানিস্তানের সৈয়দ আবাদ মসজিদে আত্মঘাতী হামলা চালায়। মসজিদটি শিয়া সম্প্রদায়ের। সেই হামলায় মৃত্যু হয় অন্তত ১০০ জনের। সবাই স্থানীয় বাসিন্দা ছিলেন।
অগাস্টে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের ধর্মীয় স্থানগুলিতে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে যা আরও বেড়েছে।

কড়া নিন্দা রাষ্ট্রসংঘের
এদিকে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় আত্মঘাতী বিস্ফোরণে হত্যার ঘটনার কড়া নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। এই ধরনের হামলার ষড়যন্ত্রকারী, যারা আর্থিক সাহায্য করছে এবং যারা মদত দিচ্ছে তাদের সবাইকে আইনের অধীনে এনে বিচার করার কথা বলেছে রাষ্ট্রসংঘ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications