একাধিক দেশে নাশকতার ছক কষছে আইএস, সতর্ক করল রাষ্ট্রপুঞ্জ
আন্তর্জাতিক স্তরে নাশকতার ছক কষছে আইএস জঙ্গিরা। একাধিক দেশে একসঙ্গে হামলা চালানোর পরিকল্পনায় রয়েছে তারা এমনই খবর জানতে পেরেছে রাষ্ট্রপুঞ্জের গোয়েন্দারা।
আন্তর্জাতিক স্তরে নাশকতার ছক কষছে আইএস জঙ্গিরা। একাধিক দেশে একসঙ্গে হামলা চালানোর পরিকল্পনায় রয়েছে তারা এমনই খবর জানতে পেরেছে রাষ্ট্রপুঞ্জের গোয়েন্দারা। এমনভাবে নাশকতার ছক কষছে তারা যে সহজে কেউ আঁচ করতে পারবে না। অপরিচিত একাধিক জায়গায় ইতিমধ্যেই চিহ্নিত করে ফেলেছে জঙ্গিরা। অনেকটা শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের ধাঁচেই নাশকতা চালাবে তারা।

শ্রীলঙ্কায় বিস্ফোরণ
গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিন শ্রীলঙ্কার একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়েছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস বা আইএস। চার্চ এবং একাধিক পাঁচতারা হোটেলকে টার্গেট করেছিল তারা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে প্রায় ২৫৮ জনের। আহত হয়েছিলেন ৫০০ জন।

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট
এই ধরনের হিংসাত্মক হামলা এর আগে কখনও হয়নি। বুধবার রাষ্ট্রপুঞ্জের তরফে একটি রিপোর্ট প্রকাশ করে লেখা হয়েছে আগামী শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণ দিয়ে পরিকল্পনা শুরু করেছে তারা। এবার গোটা বিশ্বের একাধিক দেশে এই ধরনের নাশকতা ছড়ানোর চেষ্টায় রয়েছে আইএস জঙ্গি সংগঠন।

সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচার
এই ধরনের নাশকতা ছড়াতে সংগঠন শক্তিশালী করার অভিনব পরিকল্পনা নিয়েছে আইএস। জানা গিয়েছে মধ্য প্রাচ্যে সুন্নি মুসলিম সম্প্রদায়ের একদল জঙ্গি সোশ্যাল মিডিয়ায় জিহাদের সমর্থনে প্রচার শুরু করেছে। এবং জিহাদে যুবক যুবতীদের অনুপ্রাণিত করার চেষ্টা চালাচ্ছে। এশিয়া, আফ্রিকা এবং মধ্য প্রাচ্যের একাধিক দেশে তাঁরা নাশকতা চালানোর ছক কষতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications