কাবুলে শিখ ধর্মীয়স্থানে হামলায় মৃত ২৫, দায় স্বীকার আইএস-এর
কাবুলে শিখ ধর্মীয়স্থানে হামলায় মৃত ২৫, দায় স্বীকার আইএস-এর
আফগান রাজধানী কাবুলের প্রাণ কেন্দ্রে জঙ্গি হামলা। জঙ্গি হামলাটি হয় একচি গুরুদোয়ারায়। বুধবারের সেই হামলায় প্রাণ গিয়েছে ২৫ জনের। হামলার ঘন্টা খানেকের মধ্যে এই হামলার দায় স্বীকার করেছেন জঙ্গি সংগঠন আইএস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলাটি হয় স্থানীয় সময় সকাল ৭.৪৫-এ।

হামলায় আহত ১৫
এদিনের হামলায় একটি শিশুরও মৃত্যু হয়েছে। শিশুর দেহটি কাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এদিনের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

হামলার লক্ষ্য হিন্দু ও শিখরা
এদিনের হামলার লক্ষ্য ছিল কাবুলের শোর বাজারের ধরমশালা এলাকা। সেখানে আফগানিস্তানের সংখ্যালঘু শিখ ও হিন্দুরা বাস করেন। আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর কথাও জানানো হয়েছে ভারতের তরফ থেকে।

ভারতের তরফে নিন্দা
ভারতের তরফ থেকে এই হামলার প্রতিবাদ করা হয়েছে। করোনা ভাইরাসের আতঙ্কার মধ্যেই এই হামলার নিন্দা করা হয়েছে।

হামলাকারীরা সংখ্যা ৩
আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পুলিশ এই হামলার জবাব দিয়েছে। হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিল। যাদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। বাকি একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আর একজনের দেহে গুলির আঘাত লেগেছে।












Click it and Unblock the Notifications