বাংলাদেশে ইস্কন মন্দিরে হামলা, গোটা বিশ্বের ১৫০টি দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক
বাংলাদেশে ইস্কন মন্দিরে হামলা, গোটা বিশ্বের ১৫০টি দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক
বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ক্রমেই চাপ বাড়ছে আন্তর্জাতিক মহলে। এদিকে নোয়াখালিতে(Noakhali) ইস্কন মন্দিরে(ISKCON) হামলার ঘটনায় আগামী ২৩ অক্টোবর, শনিবার গোটা বিশ্বের ১৫০টি দেশে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে বলে ইস্কন কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশে দুর্গা মণ্ডপে ভাঙচুর থেকে শুরু করে গত কয়েক দিনে বেশ কয়েকটি মন্দিরে হামলা চালানো এমনকি ইস্কন মন্দিরে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবার বাংলাতেও।

কলকাতাতেও বিক্ষোভ
বাংলাদেশের একের পর এক নিরাপরাধ সংখ্যালঘু খুনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে গতকালই একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করল কলকাতা ইস্কন কর্তৃপক্ষ। মোমবাতি, প্ল্যাকার্ড হাতে গতকাল তলে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি। প্রতিবাদে অংশ নিয়েছিলেন অগণিত ভক্তের দল। এবার সেই ইস্কন কর্তৃপক্ষই গর্জে উঠতে চাইছেন আন্তর্জাতিক স্তরেও।

আসল ঘটনার সূত্রপাত কোথায়
আর ঠিক সেই কারণেই ১৫০টি দেশের ইস্কন সেন্টার ও তার বাইরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হবে বলে খবর। একইসাথে আক্রান্ত ও মৃতদের জন্য প্রার্থনা সভারও আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বাংলাদেশের নোয়াখালিতে ইস্কন মন্দিরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। একইসাথে সেখানকার এক কর্মীকেও খুন করা হয়। আর তারপর থেকেই ক্ষোভে ফেটে পড়তে থাকেন ইস্কনের অগণিত ভক্তের দল। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সে দেশের বিভিন্ন চলছে বিক্ষোভ প্রদর্শন।

বাংলাদেশ সরকারের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন
এদিকে ইতিমধ্যেই দোষীদের জন্য কড়া শাস্তির দাবি তুলেছে ইস্কন কর্তৃপক্ষ। আর সেই শাস্তি দিতে হবে হাসিনা সরকারকেই। অন্যদিকে ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও কেন বাংলাদেশ সরকার নিস্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ইস্কনের তরফে। এমতাবস্থায় আন্তর্জাতিক মহলকে হাতিয়ার করেই বাংলাদেশ সরকারের উপর চাপ বাড়াতে চাইছে ইস্কন কর্তৃপক্ষ। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা। এমনকী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রপুঞ্জও।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications