মুসলিম মহিলার অর্ডার করা কফি কাপে লেখা আইএসআইএস, দায়ের মানহানির মামলা
স্টারবাকসের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুললেন এক মুসলিম মহিলা। জানা গিয়েছে, আয়েশা নামের এক মুসলিম মহিলা গত ১ জুলাই আমেরিকার সেন্ট পল মিনেসোটার স্টারবাকস বারিস্তাতে নিজের জন্য এক কাপ কফির অর্ডার দেন। কিন্তু তাঁকে যে কাপে কফি দেওয়া হয় সেখানে নিজের নামের বদলে 'আইএসআইএস’ লেখা ছিল। এই ঘটনার পর আয়েশা স্টারবাকস পরিচালনা করেন যিনি তার বিরুদ্ধে বৈষম্য করার অভিযোগ এনেছেন।

ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার সংক্ষিপ্ত রূপ আইএসআইএস, এটি একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী, যারা তার মৌলিক বিশ্বাসের জন্য পরিচিত এবং যারা বিভিন্ন সন্ত্রাসী হামলা চালিয়েছে।
ঘটনার দিন আয়েশা করোনা ভাইরাস মহামারির কারণে মুখে মাস্ক লাগিয়েছিলেন, তিনি জানান, অর্ডার দেওয়ার সময় তিনি তাঁর নাম উল্লেখ করে দেন। আয়েশা বলেন, 'আমায় যখন আমার নাম জিজ্ঞাসা করা হয়, আমি আস্তে করে আমার নাম বহুবার বলি। এটা নিশ্চয়ই নয় যে তিনি আমার নাম আইএসআইএস শুনেছেন। আয়েশা কোনও অজানা নাম নয় এবং আমি অনেকবারই আমার নাম বলি।’
আয়েশা কাপের ওপর আইএসআইএস দেখার পর তিনি খুবই অবাক ও হতাশ হয়ে পড়েন এবং তিনি লাঞ্ছিত এবং ঘৃণার একটি গভীর বোধ অনুভূত করেন। আয়েশা বলেন, 'ওই মুহূর্তে যখন ওটা দেখি আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার নিজেকে খুব তু্চ্ছ ও অপমানিত বোধ হয়। এই শব্দটাই গোটা বিশ্বের মুসলিমকে চূর্ণ–বিচূর্ণ করে দিয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না এই সময় ও যুগে দাঁড়িয়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে এবং তার গ্রহণযোগ্যতাও রয়েছে। এটা ঠিক নয়।’
আয়েশা অর্ডার নেওয়ার পর তিনি ম্যানেজারকে ডেকে পাঠান কিন্তু তিনি এটাকে নিছকই ভুল বলে অভিযোগ খারিজ করে দেন। তার বদলে আয়েশাকে নতুন কফি ও ২৫ ডলারের গিফ্ট কার্ড দেওয়া হয়। খুব শীঘ্রই স্টারবাকস এক বিবৃতি জারি করে জানান যে এটা ইচ্ছাকৃত কাজ নয়। যদিও সোমবার আয়েশা মিনোসোটার মানবাধিকার বিভাগে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications