টাকা জোগাতে ফেসবুকে যৌনদাসীদের নিলাম আইএসআইএসের

ইসলামিক স্টেট জঙ্গিরা প্রথম থেকেই নৃশংসতার জন্য সারা পৃথিবীতে কুখ্যাত হয়ে রয়েছে। বিশেষ করে মহিলা ও শিশুদের উপরে এদের অত্যাচার মাত্রা ছাড়িয়েছে। ফের একবার সেরকমই আর একটি তথ্য প্রকাশ্যে এল।

ভারতীয় ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ধরে জঙ্গি দলে ঢোকাতে চাইছে আইএসআইএস

মহিলাদের ধরে যৌনদাসী বানাচ্ছে বাঙালি আইএস জঙ্গি সিদ্ধার্থ ধর

জানা গিয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একেরপর এক বিমান হামলা ভিত নড়িয়ে দিয়েছে আইএসের। অর্থকষ্টে ভুগতে থাকা আইএস জঙ্গি সংগঠন তহবিল সংগ্রহে তাই এবার ধরে ধরে যৌনদাসীদের ফেসবুকের মাধ্যমে নিলামে চড়াচ্ছে।

টাকা জোগাতে ফেসবুকে যৌনদাসীদের নিলাম আইএসআইএসের

ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে যৌনদাসীদের ছবি দিয়ে নিচে দাম ধার্য করে দেওয়া হয়। ৮ হাজার ডলার। এরকম কয়েকটি ছবি ছিল। যদিও পরে তা ফেসবুক থেকে মুছে দেওয়া হয়েছে।

যৌনদাসী হতে রাজি না হওয়ায় ২৫০ জন নারীকে হত্যা আইএসআইএসের

'শান্ত অধ্যাপক' থেকে হিংস্র আইএস প্রধান হয়ে ওঠা আল-বাগদাদির কাহিনি

বিশ্বের অন্যতম বড় মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আগেই জানিয়েছিল, ইরাক ও সিরিয়া থেকে হাজারে হাজারে মহিলা, যুবতী, কিশোরীকে ধরে নিয়ে গিয়ে যৌনদাসী করে রেখেছে আইএস। এখন টাকার প্রয়োজনে তাদেরই বিক্রি করার পরিকল্পনা করেছে জঙ্গিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+