টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসিকে খুনের হুমকি আইএসআইএস জঙ্গিদের
ওয়াশিংটন, ৩ মার্চ : নয়া হুমকি বার্তা উড়ে এল আইএসআইএস জঙ্গিদের তরফে। এবার তাদের নিশানায় টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি ও তাঁর সহকর্মীরা।
অনৈতিক কার্যকলাপের কারণে আইএসআইএস-এর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে প্রায় ফি দিন ৯০ হাজার বিদ্রোহী বক্তব্য সম্বলিত টুইট প্রকাশ করা হত। সেটা বন্ধের কারণেই ক্ষুব্ধ হয়ে ডোরসি ও টুইটারের কর্মীদের খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

বেশ কিছুদিন আগে আইএসআইএস-এর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার পাশাপাশি এর সঙ্গে যোগাযোগ রাখা অ্যাকাউন্টগুলিও বন্ধ করে দেওয়া হয়। ইউ টিউবও আইএসআইএস নিয়ে কড়া পদক্ষেপ করে।
এই ঘটনার প্রেক্ষিতেই আরবি ভাষায় একটি পোস্টে লেখা হয়েছে, এই ঘটনার কড়া মূল্য চোকাতে হবে। জ্যাক ডোরসি ও তাঁর সহকর্মীরা আইএসআইএস জঙ্গিদের টার্গেট হয়ে উঠেছে বলে হুমকি দিয়ে লেখা হয়েছে, "নিষেধ করা সত্ত্বেও তোমরা আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছ। তবে আমরা ফিরে আসব। কিন্তু আমাদের সৈনিকরা তোমাদের প্রাণ কেড়ে নিলে তোমরা আর ফিরে আসতে পারবে না।"












Click it and Unblock the Notifications