মহিলাদের ধরে যৌনদাসী বানাচ্ছে বাঙালি আইএস জঙ্গি সিদ্ধার্থ ধর
লন্ডন, ২ মে : ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত বাঙালি আইএসআইএস জঙ্গি সিদ্ধার্থ ধর বহুদিন আগেই ব্রিটেন ছেড়ে ইরাকের মসুলে ঘাঁটি গেড়েছে। সংবাদমাধ্যমের ব্যাখ্যা অনুযায়ী সেই এখন নয়া জেহাদি জন।
বাংলা ও তামিলে সবচেয়ে বেশি সক্রিয় আইএসআইএস : কেন্দ্রীয় রিপোর্ট
এই সিদ্ধার্থ দাসের বিরুদ্ধেই এবার মেয়েদের ধরে ধরে যৌনদাসী বানানোর অভিযোগ তুললেন নিহাদ বরাকত নামে এক ইয়াজিদি মহিলা। কিছুদিন আগেই আইএসের হাত থেকে মুক্তি পেয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

নিহাদ জানিয়েছেন, তাঁকে সিদ্ধার্থ দাস ওরফে নাম পরিবর্তন করে আবু রুমায়েশ হওয়া জঙ্গি অপহরণ করে। এরপর তাঁর উপরে যৌন নির্যাতন চালিয়ে তাঁকে গর্ভবতী করে দেওয়া হয়। তিনি গর্ভপাত করাতে চাইলে তা করতে দেয়নি আইএস জঙ্গিরা। উল্টে তার উপরে আরও অত্যাচার চালানো হয়। মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
আইএসআইএস জঙ্গিদের নিশানায় রয়েছে কোন শহর? জেনে নিন এখানে
প্রসঙ্গত, ২০১৪ সালে সিদ্ধার্থকে গ্রেফতারের পরে জামিন পেয়ে গেলে তাকে পাসপোর্ট জমা রাখতে বলা হয়। যদিও নিরাপত্তার ফাঁক গলে সে বাসে চেপে প্যারিসে চলে যায়। এবং সেখান থেকে সোজা উড়ে যায় সিরিয়ায়। এখন সে আইএসের গুরুত্বপূর্ণ পদে রয়েছে।












Click it and Unblock the Notifications