ধর্ষণে উস্কানি দেওয়া আইএস জঙ্গিকে প্রিজন ভ্যানেই আঁটানো গেল না! ট্রাকে কেন নিয়ে যেতে হল জানেন
ধর্ষণে উস্কানি দেওয়া আইএস জঙ্গিকে প্রিজন ভ্যানেই আঁটানো গেল না! ট্রাকে কেন নিয়ে যেতে হল জানেন
শিফা-অল-নিমা ইরাকের মসুলে আইএস জঙ্গিদের অন্যতম নাম ছিল। আইএস এর একাধিক মডিউলের নেতৃত্ব দিয়েছে শিফা। বহুদিন ধরেই ইরাকের সোয়াত নিরাপত্তা বাহিনী খোঁজ করছিল শিফার। সেই অভিযানের শেষে ধরাও পড়ে যায় সে। তবে বিপদ ঘটে শিফাকে বন্দি করার পর গাড়িতে তুলতে। কারণ শুনলে চমকে উঠতে হয়!
|
কেন হাড়িতে তুলতে সমস্যায় হয় শিফার!
মসুল থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় শিফাকে। তবে তাকে গাড়িতে তুলতেই ঘটে যায় বিপদ। ১৩০ কেজি ওজের শিফাকে বাগে এনেও কিছুতেই প্রিজন ভ্যানে আঁটাতে পারেনি সোয়াত টিম। এমন কুখ্যাত জঙ্গি হাতের সামনে থেকেও তাকে তড়িঘড়ি জেলবন্দি করতে সমস্যায় পড়ে সোয়াত।

কিভাবে নিয়ে যাওয়া হয় জেলে?
শেষমেশ শিফা-অল-নিমাকে ট্রাকে তুলে জেলের ভিতর নিয়ে যাওয়া হয়। এর আগে, একাধিক বিতর্কিত বিষয়ে মুখ খুলে আইএস জঙ্গিদের মধ্যে ক্রমাগত নজর কাড়তে থাকে শিফা। ধর্ষণে উস্কানি থেকে ধর্মীয় কারণে দাসত্বের প্রচার করা শিফা এর আগে বহু বিতর্কের কেন্দ্রে ছিল। ইরাকে একাধিক মৌলবী খুন ও বুদ্ধিজীবীদের হত্যার নেপথ্যে শিফা ছিল বলে জানা যায়।

ধীরে ধীরে কোনদিকে সরে যাচ্ছে শিফা?
ধীরে ধীরে সিরিয়া, ইরাক থেকে আফগানিস্তানের দিকে সরে যাচ্ছে আইএস জঙ্গিরা। এমনই মত বিভিন্ন বিশেষজ্ঞের। আর আইএস জঙ্গিদের এমন স্থানান্তর এশিয়া ও ইরান, ইরাকের পক্ষে। এমনই দাবি বহু বিশেষজ্ঞের।












Click it and Unblock the Notifications