স্কুলে জঙ্গি হামলা, পণবন্দি বহু, জানুন কী হল তারপর
ফিলিপিন্সের একটি স্কুলে হামলা চালিয়ে ৬ পড়ুয়া সহ মোট ১২জনকে পণবন্দি করল ইসলামিক স্টেট পন্থী জঙ্গিরা।
ফিলিপিন্সের একটি স্কুলে হামলা চালিয়ে ৬ পড়ুয়া সহ মোট ১২জনকে পণবন্দি করল ইসলামিক স্টেট পন্থী জঙ্গিরা। পণবন্দি ও স্কুলকে দখলমুক্ত করতে ফিলিপিন্সের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। রাত পর্যন্ত এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে কোনও পণবন্দির হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ফিলিপিন্সের পিগকাওয়ান শহরের মালাগাকিট এলিমেন্টারি স্কুলে বুধবার ঢুকে পড়ে বাংসামোরো ইসলামিক জঙ্গিরা। তার কিছুক্ষণ আগেই একটি সরকারি আউটপোস্টে হামলায় চালানোয় ওই জঙ্গিদের তাড়া করছিল নিরাপত্তারক্ষী বাহিনী। তাড়া খেয়েই প্রায় তিনশো জঙ্গি স্কুলে ঢুকে পড়ে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পণবন্দিদের পরিচয় জানানো হয়নি সেদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে। অবশ্য বাংসামোরো গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, দু'পক্ষের গোলাগুলি থেকে বাঁচাতেই সাধারণ মানুষকে তারা নিরাপদ জায়গায় সরাতে চেয়েছে। গোলাগুলি থামলেই স্কুল পড়ুয়া ও অন্যান্য়দের নিরাপদে ছেড়ে দেওয়া হবে।
গত এক মাসেরও বেশি সময় ধরে ফিলিপিন্সের মারাউই শহরে সেনা- জঙ্গি সংঘর্ষ চলছে। ক্রমশই কোনঠাসা হতে হতে জঙ্গিরা পিগকাওয়ায়েনের দিকে সরে আসে। ২০১৪ সালে সরকারের সঙ্গে শান্তি চুক্তি হওয়ার পর মোরো ইসলামিক ফ্রন্টের থেকে বেরিয়ে আসে একটি অংশ। নিজেদের স্বাধীনতা সংগ্রামী বলে দাবি বলে তারা গড়ে তোলে বাংসামোরো ইসলামিক ফ্রন্ট। তারা স্বাধীনতার জন্য লড়াই করলেও ফিলিপিন্স প্রশাসনের দাবি, বাংসামোরো গোষ্ঠীর নিছকই ডাকাতি ছাড়া অন্য কোনও কাজ নেই। এরইমধ্যে গত সোমবারই বাংসামোররো গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে হাত মেলায় বলে জানা গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications