উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন সেনার হাতে নিহত মোস্ট ওয়ান্টেড জঙ্গি, জানালেন মার্কিন প্রেসিডেন্ট

উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন সেনার হাতে নিহত মোস্ট ওয়ান্টেড জঙ্গি, জানালেন মার্কিন প্রেসিডেন্ট

উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন সেনার এক বিশেষ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হল আইএসআইএস জঙ্গির প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল- কুরেশি। তারপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে বলেন, ISIS প্রধানকে যুদ্ধক্ষেত্র থেকে 'সরিয়ে দেওয়া হয়েছে'।

মার্কিন প্রেসিডেন্ট কী জানালেন

মার্কিন প্রেসিডেন্ট কী জানালেন

টুইট করে মার্কিন প্রেসিডেন্ট জানান, গতকাল রাতে উত্তর-পশ্চিম সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান করা হয়। সেখানে খতম করা হয় আইএসআইএস জঙ্গির প্রধান আবু ইব্রাহিম আল-হাশিমি আল- কুরেশিকে। আর এই কাজের জন্য বাইডেন মার্কিন সশস্ত্র বাহিনীকে তাঁদের দক্ষতা ও সাহসিকতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, যে সমস্ত মার্কিন সেনা এই কাজের জন্য গেছিলেন তাঁরা সকলেই নিরাপদে ফিরে এসেছেন। পরে তিনি এই ঘটনার আরও বিস্তারিত জানাবেন বলেন আশ্বস্ত করেন।

সূত্র মারফত কী জানা গেল

সূত্র মারফত কী জানা গেল

সুত্র মারফত তাঁরা জানতে পেরেছিলেন, আতমে শহর যেটি উত্তর-পশ্চিম সিরিয়াতে অবস্থিত। সেখানে প্রায় এগারো মাস ধরে একটি দু'তলা বাড়িতে ৩ সন্তান ও স্ত্রীকে থাকতেন তিনি। প্রতিমাসে তিনি ভাড়াও দিতেন। সেক্ষেত্রে কারোর কোন সন্দেহ হয়নি। পাশাপাশি আরও জানা গিয়েছে, ২০১৯ সালে ইসলামিক স্টেটের প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদিকের মৃত্যুর পর তার পরিবারে আল- কুরেশি নামে একজন ইরাকি মার্কিন হেফাজতে বন্দী ছিলেন। আল কুরেশি তাল আফার শহরে জন্ম গ্রহণ করেন। মার্কিন হেফাজতে বন্দী থাকলেও পড়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আসতে আসতে সে জঙ্গি সংগঠন আইএসআইএসের প্রধান হয়ে ওঠেন। বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল সে বলে জানা গিয়েছে।

মার্কিন সেনার আহতের খবর পাওয়া যায়নি

মার্কিন সেনার আহতের খবর পাওয়া যায়নি

মার্কিন প্রেসিডেন্ট যো বাইডেন হোয়াইট হাউস সিচুয়েশন রুমে বসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর অর্থাৎ পেন্টাগন থেকে বুধবার জানানো হয়েছে, অপারেশন সফল হয়েছে। ঘটনায় কোনও মার্কিন সেনার আহতের খবর পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+