আইএসআইএস শীর্ষ জঙ্গি আল বাগদাদি জীবিত, পাঁচ বছর পর ধরা দিল গোপন ভিডিওয়
জীবিত না মৃত, এই ধন্দে কেটে গিয়েছে কয়েকটি বছর। অবশেষে নতুন ভিডিওয় কয়েক বছর পরে ধরা দিল আইএস শীর্ষ জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদি।
জীবিত না মৃত, এই ধন্দে কেটে গিয়েছে কয়েকটি বছর। অবশেষে নতুন ভিডিওয় কয়েক বছর পরে ধরা দিল আইএসআইএস শীর্ষ জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদি। একটি প্রচারমূলক ভিডিওয় বাগদাদিকে দিব্যি সুস্থ সবল হয়ে কথা বলতে দেখা গিয়েছে। সিরিয়ার শহর বাঘুজ-এ আইএসের হারের কথা স্বীকার করে নিয়েছে সে।

পূর্ব সিরিয়ার শক্ত ঘাঁটি থেকে আইএসকে উতখাত করা সম্ভব হয়েছে। বলা যায়, আইএস মুক্ত হয়েছে সিরিয়া। এর কয়েকদিনের মধ্যেই বাগদাদির ভিডিও সামনে এল।
একটি অত্যাধুনিক কালাশনিকভ পাশে রেখে সে কথা বলেছে। সে বলেছে, খ্রিস্টানদের বিরুদ্ধে ইসলামের এ এক দীর্ঘ লড়াই। বাঘুজের লড়াইয়ে পরাস্ত হলেও মুসলমানদের প্রতি খ্রিস্টানদের হিংস্রতা ও কুমতলব সকলের চোখে ধরা পড়েনি।
গত কয়েক বছরে বেশ কয়েকটি অডিও বাগদাদি প্রকাশ করেছে। তবে আইএস জঙ্গিদের মনোবল বাড়াতেই সম্ভবত এতদিন পর সে ভিডিওয় ধরা দিল। অন্তত এটা স্পষ্ট হয়ে গেল যে বাগদাদি জীবিত রয়েছে, কোনও হামলা বা অসুস্থতা তাকে শেষ করতে পারেনি।
যদিও সিরীয় ও পশ্চিমী গোয়েন্দারা মনে করছেন, গত বছর থেকেই বাগদাদির প্রভাব কমে গিয়েছে। কারণ কুর্দিশ ও মার্কিন বিমান হামলায় আইএস পরাস্ত হয়েছে। ফলে বাগদাদি আগের চেয়ে গুরুত্ব হারিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications