গরু-বোমা দিয়ে জঙ্গি হামলার ছক! আত্মঘাতী বিস্ফোরণের নয়া ব্লু প্রিন্ট আইএস-এর

গরুকে সামনে রেখে জঙ্গি হামলার ছক!

জঙ্গি নাশকতায় নতুন ধরনের গেমপ্ল্যান নিয়ে এবার রক্তলীলায় মাতছে কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএস। এমনই দাবি মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের। সংবাদপত্রের এক প্রতিবেদনে , সিরিয়ায় আইএস-এর নতুন নাশকতার ব্লু প্রিন্ট সম্পর্কে একাধিক তথ্য দেওয়া হয়েছে। এবার থেকে গরুকে সামনে রেখে হামলা র ছক কষছে এই কুখ্যাত সংগঠন।

 কোন ছকে এগিয়ে চলেছে জঙ্গিরা

কোন ছকে এগিয়ে চলেছে জঙ্গিরা

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরাকের আল ইসলাহ গ্রামে দুটি গরুকে দেখা গিয়েছে, যাদের গায়ে আত্মঘাতী বোমার স্ট্র্যাপ বাঁধা রয়েছে। পুলিশে জানিয়েছে, এই গরুগুলি কোনও বাড়ি সামনে আসলেই, তাকে দূর থেকে নিয়ন্ত্রণ করে রিমোটের মাধ্যমে বিস্ফোরণের ছকে কষছে আইএসআইএস।

গরুকে বোমা হিসাবে ব্যবহার

গরুকে বোমা হিসাবে ব্যবহার


গরুকে বোমা হিসাবে ব্যবহার করে আইএস এই ছকে শান দিয়ে যাচ্ছে। মূলত একটি গরুর দাম সেখানে ১,২০০ মার্কিন ডলার । আর সেই গরুকে দিয়েই চলছে এই হত্যালীলা। বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে বাড়ি ঘর । এর আগে ভেহিক্যাল বোর্ন ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে য আত্মঘাতী হামলা চালানো হত, তাতে এখন যোগ করা হচ্ছে নিরীহ পশুদের।

 এর আগেও এভাবে হামলা চালিয়েছে আইএস!

এর আগেও এভাবে হামলা চালিয়েছে আইএস!

খবর অনুযায়ী, ২০১৩ সালে ন্যাটোর সঙ্গে আইএসএর যুদ্ধে গাধাকে আত্মঘাতী বোমারু হিসাবে ব্যবহার করে বহু প্রাণ কেড়ে নিয়েছে আইএস। আর ২০১৯ সালে এই সেই গেমপ্ল্যানকে কাজে লাগিয়ে গরুকে সামনে রেখে চলছে আইএসএপর হত্যালীলা। প্রসঙ্গত, সিরিয়ায় পোক্ত জমি হারিয়ে আইএস এই মুহূর্তে নিজের আতঙ্ক প্রতিষ্ঠা করতে মরিয়া । আর তার জেরেই এমন নাশকতার ছক বলে দাবি ট্রাম্প প্রশাসনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+