'যৌন-জিহাদে' অসম্মতি, মহিলা, শিশুদের উপর নির্মম আইসিস

আইসিস জঙ্গিদের সঙ্গে যৌনাচারে সম্মতি না দেওয়ায় ইরাকের মাসুলের রাস্তায় জনসমক্ষে ৭ যুবতীকে নির্মভাবে খুন করল সংগঠনের জঙ্গিরা

আইসিস জঙ্গিদের সঙ্গে যৌনাচারে সম্মতি না দেওয়ায় ইরাকের মাসুলের রাস্তায় জনসমক্ষে ৭ যুবতীকে নির্মভাবে খুন করল সংগঠনের জঙ্গিরা। সেই সঙ্গে খুন করা হয় কয়েকটি বাচ্চাকেও। জানা গিয়েছে ওই বাচ্চাদের নির্মমভাবে হত্যা করে জিহাদিরা।

মূলত যৌন জিহাদ বলতে, যুদ্ধক্ষেত্রে গিয়ে জিহাদিদের কাছে নিজেদের সমর্পণ করে থাকেন মহিলারা। এতে জেহাদিদের উৎসাহ দেওয়া হয় বলে দাবি কার হয়। ২০১৩ সালে এই প্রথা প্রথমবারের জন্য সামনে আসে। এই প্রথায় বিশ্বাসী উগ্রপন্থী জিহাদিরাই হত্যা করে ওই মহিলা ও শিশুদের।

'যৌন-জিহাদে' অসম্মতি, মহিলা, শিশুদের উপর নির্মম হামলা আইসিস-এর

জানা গিয়েছে, এলাকা ছেড়ে যেন কেউ পালাতে না পারে তার জন্য জঙ্গি সংগঠন আইসিস আইসিস গোটা মসুলে নাজরদারি শুরু করেছে। উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকে ২৫০ জন মহিলাকে নৃশংসভাবে হত্যা করে আইএসআইএস জঙ্গিরা। এই মহিলারাও যৌনদাসী হিসাবে জিহাদিদের কাছে থাকতে রাজি না হওয়ায়, তাদের মেরে ফেলা হয়।

উল্লেখ্য, বিভিন্ন জায়গা থেকে তুলে এনে এই মহিলাদের অস্থায়ীভাবে বিয়ে করতে বলা হয়। উদ্দেশ্য বিয়ের অছিলায় যৌন অত্যাচার। আর কোনও ভাবে তাতে সম্মতি না দিলে সেই মহিলাদের মারতেও কুণ্ঠা বোধ করেনা আইসিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+